সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কমলনগরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কমলনগরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক || লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:

লক্ষ্মীপুরের কমলনগরে গাছ কাটার সময় উপর থেকে নিচে নামতে গিয়ে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে কমলনগর উপজেলার মার্টিন ইউনিয়নের বলিরপোল বাজারের উত্তর পাশে পাটোয়ারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রহিম পাটোয়ারী (৩৮)। তিনি চন্দ্রগঞ্জের বশিকপুর ইউনিয়নের নুর আলমের ছেলে। নিহত রহিম দুই পরিবারের ৬ সন্তানের জনক।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত শ্রমিক রহিম পাটোয়ারী মার্টিন ইউনিয়নের আব্দুল আলী পাটোয়ারী বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন।

বৃহস্পতিবার দুপুরে একটি গাছ থেকে নামার চেষ্টা করলে অসাবধানতাবশত মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় গাছের নিচে গ্রামের পল্লী চিকিৎসক আনলে তিনি মৃত ঘোষণা করেন।

কমলনগর থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুঃসংবাদ আরও সংবাদ

কমলনগরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাই!

প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় লক্ষ্মীপুরে কিশোরীর আত্মহত্যা

অটোরিকশা চাপায় এক শিশুর নিহত

লক্ষ্মীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে শারীরিক প্রতিবন্ধী পরিবহন শ্রমিকের বসতঘর পুড়ে ছাই 

মাইক্রোচালকের ঘুমে বাড়ির নিকট এসে স্ত্রী সন্তানসহ পরিবারের ৭ সদস্যকে হারালেন ওমান প্রবাসী বাহার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com