সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

এমআর সুমন, রায়পুর | দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বিদেশে দেশীয় মাছ রপ্তানির লক্ষ্যে সরকার কাজ করছে। এজন্য মাছের উৎপাদন বৃদ্ধি এবং তা সবার ক্রয়ক্ষমতার মধ্যে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে—জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী, সুলতান সালাহ উদ্দিন টুকু।

শনিবার, ৪ এপ্রিল, বিকেলে মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে—রায়পুর সরকারি মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রে পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র এশিয়ার অন্যতম বৃহত্তম হ্যাচারি হিসেবে পরিচিত।

প্রতিমন্ত্রী বলেন, “দেশীয় মাছের উৎপাদন বাড়াতে সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নতমানের পোনা উৎপাদন এবং জেলেদের প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদন বাড়ানো হচ্ছে। এতে দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ হওয়ার পাশাপাশি, আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশি মাছের অবস্থান আরও শক্তিশালী হবে।”

তিনি আরও বলেন, “রায়পুর সরকারি মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীর শূন্য পদসহ নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধান করে এটিকে আবারও এশিয়ার বৃহত্তম হ্যাচারিতে রূপ দেওয়া হবে।”

এ সময় তিনি হ্যাচারির সার্বিক কর্মকাণ্ড পরিদর্শন করে ঘুরে দেখেন।

অনুষ্ঠানে স্থানীয় এমপি আবুল খায়ের ভুইয়াসহ প্রশাসনের কর্মকর্তা, মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com