সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
মেঘনা নদীতে অভিযানে ৩শত কেজি পোনা মাছ জব্দ, আটক-২

মেঘনা নদীতে অভিযানে ৩শত কেজি পোনা মাছ জব্দ, আটক-২

মেঘনা নদীতে অভিযানে ৩শত কেজি পোনা মাছ জব্দ, আটক-২ জব্দকৃত মাছগুলো এতিমখানায় ও স্থানীয় গরিব দুস্থদের মাঝে বিতরণ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে অভিযানে ৩শত কেজি পোনা মাছ জব্দ করা হয়েছে। এসময় স্পিড বোটসহ দু’জন ব্যক্তিকে আটক করেছে নৌ-পুলিশ।

রবিবার দিনব্যাপি উপজেলা মৎস্য দপ্তর, নৌ পুলিশ ও বাংলাদেশ কোস্টগার্ড মেঘনা নদীর আব্দুল্লার চর, হুজুরের খাল ও জারির দোনা সংলগ্ন এলাকায় যৌথভাবে অভিযান চালায়। এসময় মেঘনার বিভিন্ন পয়েন্ট থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩শত কেজি পোনা মাছ জব্দ করা হয়। অভিযান শেষে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, ভোলা জেলার মনপুরা উপজেলার বাসিন্দা ইউনুস মিয়া (২৭) ও এনায়েত হোসেন (২০)।

বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) সফিকুল ইসলাম বলেন, হাতিয়া থেকে আগত স্পিড বোটটি মেঘনা নদীর রামগতি মাছ ঘাট সংলগ্ন এলাকায় আটক করা হয়। এতে প্রায় ৩শত কেজি পাংগাশের পোনা মাছ জব্দ করা হয়। এসময় দুই জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। জব্দকৃত মাছগুলো স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় এবং স্থানীয় গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সৌরভ-উজ-জামান  বলেন, ৩শত কেজি পাংগাশের পোনা মাছসহ দুই জনকে আটক করে নৌ পুলিশ। অভিযানে জব্দকৃত ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুন লাগিয়ে ধ্বংস করা হয়েছে। ১ মার্চ-৩০এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ। অভয়াশ্রম ও জাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com