সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
মাছ ধরার প্রস্তুতিকালে দু’টি বড় ট্রলার ও দু’টি বরফবোঝাই ট্রাক আটক

মাছ ধরার প্রস্তুতিকালে দু’টি বড় ট্রলার ও দু’টি বরফবোঝাই ট্রাক আটক

মাছ ধরার প্রস্তুতিকালে দু’টি বড় ট্রলার ও দু’টি বরফবোঝাই ট্রাক আটক

লক্ষ্মীপুরের রামগতিতে নিষেধাজ্ঞার মধ্যে মেঘনা নদীতে বেআইনিভাবে ইলিশ মাছ ধরার প্রস্তুতিকালে দু’টি বড় মাছ ধরার ট্রলার এবং দু’টি বরফবোঝাই ট্রাক আটক, একটি ট্রাক্টর ও আনুমানিক ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। 

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে সাড়ে ১০টার দিকে  উপজেলার চর রমিজ ইউনিয়নের মেঘনা নদীর উপকূল এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কে এম ইন্জরুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সৌরভ-উজ-জামান, বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) সফিকুল ইসলাম সহ রামগতি থানার পুলিশ,  নৌ-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সৌরভ-উজ-জামান বলেন, জেলেরা কক্সবাজার থেকে ট্রাকভর্তি বরফ সংগ্রহ করে ট্রলারে বরফের চেম্বার ঢুকিয়ে বেআইনিভাবে ইলিশ মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের মেঘনা উপকূল থেকে ট্রলার, বরফ বোঝাই দু’টি ট্রাক, একটি ট্রাক্টর ও আনুমানিক ১০ হাজার মিটার জাল হাতেনাতে আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, অভিযানকালে ট্রলারে থাকা মাঝি, ট্রাক ড্রাইভার ও শ্রমিকরা পালিয়ে যাওয়ায় আটককৃত মালামাল জব্দ করে নিয়মিত মামলা দায়েরের জন্য রামগতি নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে অনুরূপ অভিযান অব্যাহত থাকবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com