সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ইউপি নির্বাচনের পর অস্থিতিশীল রামগতি: ব্যবসায়িদের ধর্মঘট

ইউপি নির্বাচনের পর অস্থিতিশীল রামগতি: ব্যবসায়িদের ধর্মঘট

ইউপি নির্বাচনের পর অস্থিতিশীল রামগতি: ব্যবসায়িদের ধর্মঘট

 

রামগতি প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী, চর আলগী, চর আবদুল্যাহ ইউনিয়ন পরিষদ নির্বাচন ও ফলাফল শেষ হয়ে গেলেও শেষ হয়নি নির্বাচনী সহিংসতা। এনিয়ে রামগতি বাজারের সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্য ধর্মঘটের আহ্বান দিয়েছে ব্যবসায়িরা।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে ব্যবসায়িক নেতারা। উপজেলার রামগতি বাজারের সকল ব্যবসায়ি তাদের দোকান বন্ধ রেখে এ ধর্মঘট পালন করছেন।

এরআগে রাত সাড়ে ১০টায় উপজেলার রামগতি বাজারে নির্বাচনী সহিংসতা বন্ধে ও বাজারের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্য প্রতিবাদ মিছিল বের করে স্থানীয় ব্যবসায়িরা। এতে রামগতি বাজারের প্রায় ১’শ ব্যবসায়ি এ প্রতিবাদ মিছিলে অংশ নেয়।

ব্যবসায়িরা জানান, সাধারন নির্বাচন ও ফলাফল শেষ হয়ে গেলেও শেষ হয়নি নির্বাচনী সহিংসতা, বাজারে এ ধরনের পরিস্থিতি হলে আমরা ব্যবসা-বাণিজ্য চালাবো কি করে। তাই, বাজারের সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছি। যতক্ষন পর্যন্ত সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ না আসবে ততক্ষন পর্যন্ত আমাদের এ ধর্মঘট অব্যাহত থাকবে। এ বিষয়ে প্রশাসন সহ রাজনৈতিক নেতাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

ডা. আমান উল্লাহ এর উদ্যোগে লক্ষ্মীপুরের অর্ধশতাধিক মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না- তানিয়া রব

লক্ষ্মীপুরে কর্মীদের নিজস্ব খরচে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াতের দুই প্রার্থীর শোভাযাত্রা

কমলনগরে জেলেদের দেড় মে.টন চালে পচন

রামগতিতে নবান্ন উৎসব

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com