সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
শীতে রামগতির জনজীবন স্থবির

শীতে রামগতির জনজীবন স্থবির

শীতে রামগতির জনজীবন স্থবির

মিসু সাহা নিক্কন: কনকনে ঠান্ডা বাতাসের দাপটে মানুষ কাহিল হয়ে পড়েছেন। বিশেষ করে শ্রমজীবী, দিনমজুর মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। প্রচণ্ড শীতের কারণে অনেকে ঘরের বাহিরে সময় মত কাজে যেতে পারছেন না। কনকনে ঠান্ডা বাতাসে চারিদিকে আছন্ন করে আছে। গত ৩/৪ দিন ধরে কনকনে তীব্র শীতে জনজীবন বিপর্য হয়ে পড়েছে। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবি-পেশাজীবি মানুষেরা। শিশু-বৃদ্ধরা সবচেয়ে বেশী দুর্ভোগের মধ্যে পড়েছে। গত দু’দিন ধরে শীতের কারণে হতদরিদ্র মানুষ গরম কাপড়ের অভাবে খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণ করছেন। শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে পুরনো কাপড়ের দোকানে ভীড় বাড়ছে।

শ্রমজীবী দিনমুজুর মানুষ দাবী করেছেন তারা প্রতি বছরের ন্যয় এবার শীতে সরকারিভাবে কোনরূপ শীতবস্ত্র পাচ্ছেন না। তাদের দাবি সরকার যেন তাদের প্রতি নজর রাখে। কনকনে শীতের কারণে শিশু এবং বয়োবৃদ্ধদের ঠান্ডাজনিত রোগ বেড়েই চলেছে। শীতের কারণে ঠান্ডাজ্বর, সর্দিকাশি, হাঁপানি ও ডায়রিয়ার প্রকোপ বেড়ে চলেছে। হাসপাতালে প্রতিদিনই শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

ঢাকার ছিন্নমূল জনগোষ্ঠীর মাঝে স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের কম্বল বিতরণ

সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুর-নোয়াখালীর ক্ষতিগ্রস্ত ৪১ পরিবার পেল দেড় কোটি টাকার অনুদান

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

রামগতিতে গভীর রাতে শীতার্তদের খোঁজে ইউএনও

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com