সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে আরও এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের পাঁচদিন পর বৃহস্পতিবার সকালে উপজেলার পাটারীরহাট ইউনিয়নের আইয়ুবনগর এলাকার একটি সয়াবিন ক্ষেত থেকে শরীফ হোসেন (১২) নামের ওই স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। শনিবার রাতে পার্শ্ববর্তী একটি মাছের খামার থেকে সে নিখোঁজ হয়েছিলো । নিহত শরীফ উপজেলার চরফলকন এলাকার ফারুক ফলোয়ানের ছেলে। সে স্থানীয় মাওলানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিলো।

এর আগে সোমবার সকালে উপজেলার হাজিরহাট এলাকা থেকে আরও এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছিলো। পুলিশ ও এলাকাবাসী জানান, শরীফের বাবা ফারুক ফলোয়ান স্থানীয় কালাম মাস্টারের কাছ থেকে মাছের খামার লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছচাষ করে আসছেন। শনিবার রাতে পাহারা দেওয়ার জন্য শরীফ ওই খামারে যায়। কিন্তু এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। এ ঘটনায় শরীফের বাবা রোববার কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এদিকে, বৃহস্পতিবার সকালে ওই মাছের খামার থেকে পাঁচশ’ মিটার দূরের একটি সয়াবিন ক্ষেত থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে শরীফের লাশ দেখতে পান। পরে পুলিশ গিয়ে সেখান থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছেন।

এর আগে সোমবার সকালে উপজেলার হাজিরহাট বাজারের একটি দোকানঘরের চালা থেকে হাজিরহাট মিল্লাত একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র শান্ত ইসলাম শুভ’র (১৩) লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে সে আর বাড়ি ফিরেনি। চারদিনের ব্যবধানে দুই স্কুলছাত্র নিখোঁজ ও তাদের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com