সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রবাসী বাবার অপেক্ষায় আলাউদ্দিনের ৪ কন্যা

প্রবাসী বাবার অপেক্ষায় আলাউদ্দিনের ৪ কন্যা

প্রবাসী বাবার অপেক্ষায় আলাউদ্দিনের ৪ কন্যা

নিজস্ব প্রতিবেদক||লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:

তিন মাসের ছোট্ট শিশু মারিয়ম। সে জানে না তার বাবা আলাউদ্দিন সৌদি আরবের হাসপাতলে চির দিনের জন্য ঘুমিয়ে গেছেন। কখনও আর বাবাকে দেখার ভাগ্য হবে না তার। মারিয়াম মতো তার সেজ চার বছরের বোন জান্নাতুল মাওয়া ও অপেক্ষায় খেলনা নিয়ে বাড়ি ফিরে আসবে তাদের বাবা। তাদের দুজনের মতো অপেক্ষায় আছেন তাদের মেজ আট বছরের বোন জান্নাতুল মারওয়া বাবার সাথে ভিডিও কলে কথা বালার জন্য। সবার বড় এগারো বছরের বোন জান্নাতুল ফেরদৌস অনিমার অপেক্ষা বাবার অসুস্থতার খোঁজ নেওয়ার। অসুস্থ বাবাকে বার বার কল করার পরও কথা না বলতে পারার অপেক্ষাটা যেন শেষ হচ্ছে না অনিমার। এখন চার বোন তাদের বাবাকে দেখার অপেক্ষায় ছুঁটে বেড়ান বাড়ি আর দরজায়। কখন আসবে তাদের বাবা? বড় দুই বোন বিশ্বাস করতে পারছেন না তাদের বাবা মারা গেছেন! তারা মনে করেন ৭-৮ মাস আগের মতো দেশ থেকে যাওয়া বাবা আবারও ফিরে আসবেন তাদের কাছে।

জানা যায়, ২৩ (মার্চ) রবিবার আলাউদ্দিন বাংলাদেশে সময় রাত ১১টায় সৌদি আরবের হাইল শহরের বিন খালেদ হাসপাতালে মারা গেছেন। গত পাঁচদিন তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সৌদি আরবে অবস্থানরত আলাউদ্দিনের সহকর্মী ও তার ছোট ভাই মো. নাছির বলেন, গত ১৯ (মার্চ) রাত ৮ টার দিকে সৌদি আরবের হাইল এলাকায় নিজ রুমে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আলাউদ্দিন। পরে তার সহকর্মীরা তার ছোট ভাইকে জানালে সে এসে তাকে ঐ শহরের বিন খালেদ নামে একটি হাসপাতালে ভর্তি করান। পাঁচ দিন আইসিইউতে ভর্তি থাকার পর রোববার মারা যান।

মৃত আলাউদ্দিন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. ইসরাফিলের মেজ ছেলে।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় মৃত্যের ছোটভাই মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। আলাউদ্দিন ৪ কন্যা সন্তানের বাবা। এর মধ্যে ছোট মেয়ে শিশুর বয়স ৩ মাস। প্রায় ২০ বছরের প্রবাস জীবন শেষ করেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করার মাধ্যমে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com