সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
জমি-অর্থ হাতানোর উদ্দেশ্যে লক্ষ্মীপুরে সাবেক সেনা সদস্যকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

জমি-অর্থ হাতানোর উদ্দেশ্যে লক্ষ্মীপুরে সাবেক সেনা সদস্যকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

জমি-অর্থ হাতানোর উদ্দেশ্যে লক্ষ্মীপুরে সাবেক সেনা সদস্যকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: জমি ও অর্থ হাতানোর উদ্দেশ্যে লক্ষ্মীপুরে আব্দুল মালেক (৫৬) নামে সাবেক এক সেনা সদস্যকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন৷

ভূক্তভোগী মান্নান লক্ষ্মীপুর পৌরসভা লর ১৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত হলেন, তারই চাচী রুবিনা (৪৫)।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি সাবেক সেনা সদস্য৷ অবসরের পর দীর্ঘদিন প্রবাসে থেকে হাঁড়ভাঙা খাটুনি খেটে দেশে ফিরি। বর্তমানে আমি শারীরিকভাবে অসুস্থ এবং চিকিৎসারত। আমার অসুস্থতা এবং সরলতার সুযোগ নিয়ে একটি কুচক্রী মহল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং আমার কষ্টার্জিত সহায়-সম্পত্তি গ্রাস করতে মেতে উঠেছে।

রুবিনা নামের এক নারী আমার বিরুদ্ধে ধর্ষণের মতো একটি জঘন্য ও মিথ্যা অপবাদ রটিয়েছে। এটি সম্পূর্ণ সাজানো একটি নাটক। যার মূল উদ্দেশ্য হলো আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করা এবং আমার জমি ও অর্থ আত্মসাৎ করা।

রুবিনা আমাকে মামলার ভয় দেখিয়ে একটি কুচক্রী মহলের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়াই তাদের মূল লক্ষ্য। তারা আমার কাছে ২০ লাখ টাকা টাকা দাবি করেছে। সেটা সফল হতে না পেরে আমাকে মামলা দিয়ে ফাঁসিয়েছে। মিথ্যা মামলার মানসিক চাপে আমার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। সাজানো মামলায় আমাকে তিনমাস জেল খাটতে হয়েছে। এ সুযোগে আমার বসতঘরে ঢুকে মূল্যবাল মালামাল ওই চক্রান্তকারীরাই লুটপাট করেছে। আমি এখন জামিনে থাকলেও নিজ বাড়িতেই নিরাপত্তাহীনতায় ভুগছি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com