সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিনিধি:  লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কৃতি সন্তান এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মা হাসিনা আকতার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তার মৃত্যুতে রায়পুর ও লক্ষ্মীপুর জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

মরহুমা হাসিনা আকতার ছিলেন রায়পুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং লক্ষ্মীপুর সদর উপজেলার কাফিলাতলী এলাকার বাসিন্দা হুমায়ুন কবির পাটোয়ারীর সহধর্মিণী ছিলেন । দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন তিনি।

শনিবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। সোমবার সকালে ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টরের বায়তুন নুর জামে মসজিদে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা।

এরপর বাদ আসর রায়পুর সরকারি খাদ্য গুদাম কমপ্লেক্সে দ্বিতীয় জানাজা এবং বাদ মাগরিব কাফিলাতলী এলাকায় তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে পরিবার-পরিজনসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিঃসন্দেহে, তার এই বিদায়ে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com