সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে বিধবাকে গণধর্ষণ, গ্রেফতার ২

রামগতিতে বিধবাকে গণধর্ষণ, গ্রেফতার ২

রামগতিতে বিধবাকে গণধর্ষণ, গ্রেফতার ২

লক্ষ্মীপুরের রামগতিতে ৩৫ বছর বয়সী এক বিধবাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সোহেল (২৬) ও জামাল (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর কলাকোপা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে (৫ অক্টোবর) সকালে ধর্ষণের অভিযোগে ধর্ষণের শিকার নারী নিজে এসে রামগতি থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর কলাকোপাস্থ কোডেক কলোনীতে রোববার গভীর রাতে নিজ ঘরে অভিযুক্ত ওই পাঁচজন তাকে সংঘবদ্ধ ভাবে গণধর্ষণ করে।  গণধর্ষণ শেষে তার মুখে কসটেপ ও হাত বেঁধে বাড়ির আঙিনায় রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।  পরে, ভোরে বিষয়টি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয় ও নোয়াখালী সদর হাসপাতালে তাকে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রামগতি উপজেলার চর কলাকোপা এলাকার বাসিন্দা আবু কালামের ছেলে সোহেল ও একই এলাকার বাসিন্দা সৈয়দ আহম্মেদের ছেলে মো. জামাল।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।  ইতিমধ্যে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

রামগতি সংবাদ আরও সংবাদ

রামগতিতে গভীর রাতে শীতার্তদের খোঁজে ইউএনও

রামগতিতে শীতার্তদের মাঝে কোডেকের কম্বল বিতরণ

রামগতির মেঘনায় ৮মন ওজনের শাপলা মাছ, বিক্রি ১ লক্ষ ৫ হাজার টাকায়

রামগতি আহমদিয়া কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগতিতে নবান্ন উৎসব

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com