সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে যাত্রীর মৃত্যু

লক্ষ্মীপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে যাত্রীর মৃত্যু

লক্ষ্মীপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে যাত্রীর মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতিতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে খোরশেদ আলম (৯৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (১৪ নভেম্বর) দুপুরে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া মৃত্যুর কারন নিশ্চিত করতে পারছেনা পুলিশ। খোরশেদ আলম ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার চর জহির উদ্দিন গ্রামের মৃত. মতিউর রহমানের ছেলে।

জানা যায, চট্টগ্রাম থেকে রামগতিগামী বাসে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন খোরশেদ আলম। পথিমধ্যে বৃদ্ধাকে খাওয়ার সাথে নেশা জাতীয় কিছু খাইয়ে দিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। এজন্যই তিনি বাসে অসুস্থ হয়ে যান। পরে অসুস্থ্য অবস্থায় রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় বৃদ্ধাকে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃদ্ধার মৃত্যু কিভাবে হয়েছে তা এখনো বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর কারন বলা যাবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com