সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের কমলনগরে কাভার্ড ভ্যানের চাপায় একই বাড়ির ২ জন নিহত, আহত আরো একজন

লক্ষ্মীপুরের কমলনগরে কাভার্ড ভ্যানের চাপায় একই বাড়ির ২ জন নিহত, আহত আরো একজন

লক্ষ্মীপুরের কমলনগরে কাভার্ড ভ্যানের চাপায় একই বাড়ির ২ জন নিহত, আহত আরো একজন প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে কাভার্ড ভ্যান (পণ্যবাহী ট্রাক) চাপায় অটোরিকসার ২ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এসময় আহত হয় আরো একজন।  শনিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কমলনগর উপজেলার লক্ষ্মীপুর-রামগতি সড়কের হাফিজিয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামের গণি ছকিদার বাড়ির বাসিন্দা আরিফ(২১) এবং অটোরিকসা চালক জাকির (২৫) হোসেন। এসময় একই বাড়ির সুমনের স্ত্রী স্বপ্না বেগম গুরতর আহত হন। তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কমলনগর থানার ওসি মোঃ সোলাইমান ২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় ওই তিন যাত্রী অটোরিকসা যোগে চর লরেঞ্চ বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঘটনাস্থালে পৌঁছালে হাজিরহাট থেকে ছেড়ে আসা গাড়িটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। তবে পরে গাড়িটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com