সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে এক বছরের শিশুকে রাস্তায় আছড়িয়ে হত্যা করলেন বাবা !

কমলনগরে এক বছরের শিশুকে রাস্তায় আছড়িয়ে হত্যা করলেন বাবা !

কমলনগরে এক বছরের শিশুকে রাস্তায় আছড়িয়ে হত্যা করলেন বাবা !

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট-তোরাবগঞ্জ সড়কের হাজিমার্কেট সংলগ্ন এলাকায় রাস্তায় আছড়িয়ে নিজের এক বছরের শিশু কন্যা রুবেনা কে হত্যা করলেন বাবা রহিম মিঝি। বৃহস্পতিবার রাত ৮টার এ নৃশংস ঘটনা ঘটে। বাবা রহিম মিঝি চর কালকিনি ইউনিয়নের ওয়ার্ডের শাহাব উদ্দিন মিঝির ছেলে।

ঘটনার পর স্থানীয় লোকজন পাষন্ড বাবা রহিম মিঝিকে আটক করে পুলিশে খবর দেয়। অন্যদিকে নির্মমতার শিকার শিশুটিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় মো. রাশেদ বিল্লাহ জানায়, রাত আটটার দিকে ওই বাবা তার এক বছর বয়সি শিশুটি রাস্তায় এনে মাথায় তুলে দুটি বাবার আছড়ায়। এতে শিশুর চিকৎকার স্থানীয়দের কানে গেলে অনেকে আশপাশ থেকে ছুটে আসলে পাষন্ড বাবা দৌড়ে পালাতে গিয়ে রাস্তার পাশের একটি গাছে ওঠে যায়। পরে লোকজন পুলিশে খবর দেয়।

কমলনগর থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, এ ঘটনার পর খবর পেয়ে পুলিশ গিয়ে পাষন্ড বাবাকে আটক করে নিয়ে আসে। ওসি আরো জানায়, স্থানীয়রা ওই বাবাকে অপ্রকৃতস্থ বলে জানিয়েছে। তবে চিকিৎসকদের প্রতিবেদন অনুসারে তা নিশ্চিত হওয়া যাবে। অন্যদিকে সন্তান হত্যার দায়ে বাবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com