সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
মাছ কিনে বাড়ি ফেরা হলো না ফয়সালের

মাছ কিনে বাড়ি ফেরা হলো না ফয়সালের

মাছ কিনে বাড়ি ফেরা হলো না ফয়সালের

কামরুল হাসান হৃদয়

লক্ষ্মীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ফয়সাল ফরাজী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার আগে লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ার বেড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল ফরাজী সদর উপজেলার বাংগা খাঁ ইউনিয়নের আবদুল্লাহ মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ফয়সাল ফরাজী বেসরকারি এনজিও ব্র্যাক কমলনগর উপজেলার ফজুমিয়ারহাট শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন। অফিস শেষ করে বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুরের বাড়ির উদ্দেশে মোটরসাইকেলযোগে বের হন। মোটরসাইকেলটি লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ারবেড়ী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান ফয়সাল। তখন ফয়সালের ছিন্নভিন্ন মরদেহ এবং মোটরসাইকেল থেকে ছিটকে যাওয়া ইলিশ মাছের দেখা মেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com