সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ-সড়ক অবরোধ

আ.লীগ নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ-সড়ক অবরোধ

আ.লীগ নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ-সড়ক অবরোধ

জুলাই গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রম নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। শুক্রবার (৯ মে) বিকেলে লক্ষ্মীপুর উত্তর তেমুহনী থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ঝুমুর চত্বরে গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন শ্লোগানে মিছিলকারীরা। সেখানে সড়ক অবরোধ করে তারা অবস্থান কর্মসূচি পালন করে।
বিক্ষোভকারীরা ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘গোলামি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘লীগ ধর, বিচার কর’ ইত্যাদি স্লোগান তোলেন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাওলানা নাসির উদ্দীন, ইসলামী আন্দোলন সদর উপজেলা জয়েন্ট সেক্রেটারী ইউসুফ আল মাহমুদ, শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন, সেক্রোটারী আবদুল আউয়াল হামদু, জেলা সভাপতি আবদুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক বেলায়েত পাটোয়ারী, হাবিবুর রহমান ফাহিম, এনসিপির প্রতিনিধি আলমগীর হোসেন, আবদুল হামীদ প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগের ইতিহাস ২৮ অক্টেবর লগি-বৈঠার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস ৫ মে শাপলা চত্বরে গণহত্যার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস ২৪ শে হাজার হাজার ছাত্র-জনতা হত্যার ইতিহাস। তাই আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নেই। তাদের কোন ক্ষমা নেই। দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com