সব কিছু
লক্ষ্মীপুর শুক্রবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ: আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশ - Lakshmipur24

‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ: আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশ

‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ: আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশ

দ্য টেলিগ্রাফ: মাথায় সোনালি ঢেউখেলানো চুলের মতো লোম থাকায় অ্যালবিনো জাতের একটি মহিষের নাম দেওয়া হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশে তাকে কোরবানি করা হবে।

সোনালী রঙের আঁচড়ানো চুলের প্রায় ১ হাজার ৫০০ পাউন্ড ওজনের এই ষাঁড় মহিষটি ইতোমধ্যেই এক ধরনের তারকাখ্যাতি পেয়ে গেছে। তাকে দেখতে সেখানে কৌতূহলী দর্শনার্থীদের ভিড় লেগেই আছে। তাছাড়া আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি, ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্টসহ বেশ কয়েকটি গণমাধ্যমেও আলোচনায় উঠে এসেছে মহিষটি।

মহিষটির মালিক ৩৮ বছর বয়সী জিয়া উদ্দিন মৃধা বলেন, তার ভাই মহিষটির ‘অসাধারণ চুলের’ কারণে এর নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রেখেছেন।

তিনি বলেন, মে মাসজুড়ে মানুষ ঢাকার কাছে নারায়ণগঞ্জে অবস্থিত তার খামারে মহিষটিকে দেখতে ভিড় জমিয়েছে।

পাঁচ বন্ধু ও স্বজনকে সঙ্গে নিয়ে আসা এক ভক্ত বলেন, ‘সত্যিই মহিষটির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিল রয়েছে। আমার ভাতিজা “ডোনাল্ড ট্রাম্প”কে দেখতে এক ঘণ্টার নৌভ্রমণ করে এসেছে।’

তবে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ যখন এ মাসের শেষ দিকে প্রায় ১ কোটি ২০ লাখ গবাদিপশু কোরবানির প্রস্তুতি নিচ্ছে, তখন এই মহিষটিকেও জবাই করা হবে।

গত এক বছর ধরে চার বছর বয়সী প্রাণীটির দেখাশোনা করে আসা মৃধা বলেন, ‘আমি ডোনাল্ড ট্রাম্পকে খুব মিস করব। কিন্তু এটিই হলো ঈদুল আজহার মূল চেতনা—ত্যাগ স্বীকার করা।’

বাংলাদেশনিউজ আরও সংবাদ

রামগতিতে কিশোরী গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়িসহ গ্রেফতার ৩

কমলনগরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগের সরেজমিনে মিলেনি সত্যতা

বিশ্ব পরিবেশ দিবসে ‘পরিবেশ সমাচার’ কর্মসূচি অনুষ্ঠিত

ঈদে কেন চামড়ার দাম কমে যায়

‘ওয়ান ট্যাব ওয়ান টিচার’ কর্মসূচিতে সহায়তা করবে গুগল

স্থানীয় নির্বাচনেও অংশ নিতে পারছে না আ.লীগ

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com