সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ নভেম্বর কে উপকূল দিবস ঘোষণা চায় লক্ষ্মীপুর নোয়াখালীবাসি (ভিডিওসহ)

১২ নভেম্বর কে উপকূল দিবস ঘোষণা চায় লক্ষ্মীপুর নোয়াখালীবাসি (ভিডিওসহ)

১২ নভেম্বর কে উপকূল দিবস ঘোষণা চায় লক্ষ্মীপুর নোয়াখালীবাসি (ভিডিওসহ)

নিজস্ব প্রতিনিধি: ১২ নভেম্বর উপকূলের ভয়ংকর ঐতিহাসিক দিন । ১৯৭০ সালের এই দিনে মহাপ্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস  দ্বীপ জেলা ভোলা এবং লক্ষ্মীপুরসহ উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়ায় ব্যাপক প্রাণহানী ও ধ্বংসযজ্ঞ ঘটে। লক্ষ্মীপুরের সাবেক রামগতি এবং নোয়াখালির চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ৮ থেকে ১০ ফুট পানির নিচে তলিয়ে যায়। স্রোতে ভেসে যায় নারী শিশু ও বৃদ্ধসহ অসংখ্য মানুষ। সে রাতে এ জেলার প্রায় ৫০ হাজার মানুষ প্রাণ হারায়।চারিদিকে লাশ আর লাশ, লাশের গন্ধে মানুষ কাছে যেতে পারেনি।

৩-১০ ফুটের জলোচ্ছাসের কারণে মাটি দেয়া যায়নি মৃত মানুষগুলোকে। দেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রলংকারী ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে রামগতির মেঘনা উপকূলীয় চরআবদুল্লাহ এখনকার কমলনগরের ভুলুয়ানদী উপকূলীয় চরকাদিরাসহ নোয়াখালীর হাতিয়াসহ, ভোলা, বরগুনা, পটুয়াখালী, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় এটি হানা দেয়।

12-november

প্রত্যক্ষদর্শীদের মতে, এটা এক ভয়ংকর স্মৃতি। কিন্তু ৪৬ বছর পরও এ দিনটি জাতীয় ভাবে স্মরণ করা হয় না। তাই উপকূলবাসির এবার দাবি এ দিনটি কে “উপকূল দিবস” হিসাবে ঘোষণা করা হোক।উপকূল ঘুরে কাজ করে এমন সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুসহ লক্ষ্মীপুর ও নোয়াখালির বর্তমান প্রজন্মের সাংবাদিকসহ স্বজন হারানোদের দাবি এ দিনটি “উপকূল দিবস” হিসাবে ঘোষণা করা হোক, নিমার্ণ করা হোক শোকের স্মৃতিস্তম্ভ।

 

পরিবেশ ও জলবায়ু আরও সংবাদ

স্বনির্ভর বাংলাদেশ হলে খালের মধ্যে দোকান-বাড়িঘর হতো না: এ্যানি

খালের বর্জ্য-দখল না সরালে খাল খননের বেনিফিট পাব না: লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রী

৫০ ফুট চওড়া খালে দেড় ফুট ব্যাসার্ধের ২ চোঙ্গ; লক্ষ্মীপুর নোয়াখালীর পানি প্রবাহ ব্যাহত

সবাইকে ‘খুশি’ করে চলছে অবৈধ ৪৯ ইটভাটা ! তিন বছরে বেড়েছে ১১টি!

লক্ষ্মীপুর-রামগতি সড়কে মাথার ওপর ঝুঁকিপূর্ণ গাছ ঘিরে আতঙ্ক, বনবিভাগের খোঁজ নেই

টানা বৃষ্টি ও জোয়ারে রামগতি-কমলনগরে জলাবদ্ধতা, দুর্ভোগে সাধারণ মানুষ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com