সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
ইতিহাসের ভয়াবহ প্রাণঘাতী ঘূর্ণিঝড় বাংলাদেশে: জাতিসংঘ

ইতিহাসের ভয়াবহ প্রাণঘাতী ঘূর্ণিঝড় বাংলাদেশে: জাতিসংঘ

ইতিহাসের ভয়াবহ প্রাণঘাতী ঘূর্ণিঝড় বাংলাদেশে: জাতিসংঘ

বাংলাদেশে ১৯৭০ সালের ১২ নভেম্বর সংঘটিত ঘূর্ণিঝড়টি পৃথিবীর সর্বকালের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর প্রাণঘাতী ঝড় হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। চলতি বছরের ১৮ মে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) বিশ্বের পাঁচ ধরনের ভয়াবহ প্রাণঘাতী আবহাওয়া ঘটনার শীর্ষ তালিকা প্রকাশ করে। তালিকার শীর্ষ প্রাণঘাতী ঘটনা হিসেবে বাংলাদেশের উপকূল অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া এ ঝড়টি কে পৃথিবীর সর্বকালের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর প্রাণঘাতী হিসেবে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, ১৯৭০ সালের ১২ নভেম্বর সন্ধ্যা থেকে ১৩ নভেম্বর ভোর পর্যন্ত বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) উপকূল অঞ্চলে সর্বকালের প্রাণঘাতী ঘূর্ণিঝড়টি আঘাত হানে।ঘূর্ণিঝড়টি নাম ছিল ”সাইক্লোন ভোলা”। সরকারি হিসেবে এতে তিন থেকে পাঁচ লাখ মানুষ মারা যান। তবে বেসরকারি হিসেবে মৃত্যের সংখ্যা ১০ লাখের বেশি ছিল।

ডব্লিউএমওর এ প্রতিবেদন থেকে দেখা যায়, বিশ্বের সবচেয়ে ভয়াবহ প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে আগের শতাব্দীতে। আবহাওয়া ঝুঁকির পূর্বাভাসের সতর্কতা উন্নত করার প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য সর্বকালের প্রাণঘাতী আবহাওয়া ঘটনাগুলোর এ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের সংস্থাটি।

এদিকে এ ঝড়ে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে বাংলাদেশের ভোলা এবং তৎকালীন নোয়াখালী ( নোয়াখালী-লক্ষ্মীপুর) উপকূলে। এ জন্য উপকূলবাসি এ দিনটি কে উপকূল দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানালেও বাংলাদেশের উপকূল অঞ্চল ঘুরে কাজ করা সাংবাদিক রফিকূল ইসলাম মন্টুর উদ্যোগে এ বছর  কর্মসূচী গ্রহন করা হয়েছে।

কর্মসূচীটি হচ্ছে ১৯৭০ সালের ঝড়ে উপকূলের নিহতদের স্মরণে স্মরণ সভাসহ এ বছর ২য় বারের মতো উপকূলের ১৬ জেলার ৫৪ স্থানে বেশ কিছু স্থানীয় সংগঠন, সাংবাদিক, স্থানীয় সংবাদ মাধ্যম এবং স্থানীয়দের  মাধ্যমে দিনটি কে উপকূল দিবস হিসেবে পালন করা। পাশাপাশি সরকারের নিকট এ দিনকে উপকূল দিবস ঘোষনার দাবি ও জানানো হবে।

এ সংবাদটি অনুবাদ করা হয়েছে নিম্নোক্ত তথ্য সূত্র থেকে:

বিশ্ব আবহাওয়া সংস্থা

আল জাজিরা

ইউএসটুডে 

স্কাই ওয়েদার

জাতি সংঘ

এ বিষয়ে আরো জানতে পড়ুন:

ভয়ংকর ১২ নভেম্বর: উপকূলের কেয়ামত

১২ নভেম্বর হোক ‘উপকূল দিবস’

১২ নভেম্বর কে উপকূল দিবস ঘোষণা চায় লক্ষ্মীপুর নোয়াখালীবাসি (ভিডিওসহ)

#12November1970

পরিবেশ ও জলবায়ু আরও সংবাদ

স্বনির্ভর বাংলাদেশ হলে খালের মধ্যে দোকান-বাড়িঘর হতো না: এ্যানি

খালের বর্জ্য-দখল না সরালে খাল খননের বেনিফিট পাব না: লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রী

৫০ ফুট চওড়া খালে দেড় ফুট ব্যাসার্ধের ২ চোঙ্গ; লক্ষ্মীপুর নোয়াখালীর পানি প্রবাহ ব্যাহত

সবাইকে ‘খুশি’ করে চলছে অবৈধ ৪৯ ইটভাটা ! তিন বছরে বেড়েছে ১১টি!

লক্ষ্মীপুর-রামগতি সড়কে মাথার ওপর ঝুঁকিপূর্ণ গাছ ঘিরে আতঙ্ক, বনবিভাগের খোঁজ নেই

টানা বৃষ্টি ও জোয়ারে রামগতি-কমলনগরে জলাবদ্ধতা, দুর্ভোগে সাধারণ মানুষ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com