সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এপ্রিল থেকে মে মাসের ঝড়কে কেন কালবৈশাখী বলে ?

এপ্রিল থেকে মে মাসের ঝড়কে কেন কালবৈশাখী বলে ?

এপ্রিল থেকে মে মাসের ঝড়কে কেন কালবৈশাখী বলে ?

কালবৈশাখীর আসল নাম,‘নর-ওয়েস্টার।’ অর্থাৎ উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড় ধেয়ে আসে বলে একে বলে ‘নর-ওয়েস্টার’। তাই বলে কালবৈশাখী শুধুমাত্র বৈশাখ মাসেই দেখা যাবে-এমনটি নয়। কালবৈশাখী ঝড় ১৫ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত দেখা যায়।

বাংলাদেশে বিগত সময়ে  মার্চ মাসে কমপক্ষে দু’টি, এপ্রিলে চারটি এবং মে মাসে তিনটি কালবৈশাখী ঝড় হওয়ার ইতিহাস রয়েছে। 

ঝড়ের গতিবেগ ঘন্টার ৫০ কিলোমিটারের বেশি এবং স্থায়ীত্ব অন্তত এক মিনিট হলে সেটাই কালবৈশাখী ঝড়।

কেন এই ঝড়টার নাম কালবৈশাখী?

পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, সমগ্র পূর্ব এবং উত্তরপূর্ব ভারতে গরমকালে বিকেলে যে ঝড় বয়ে যায়, তাকে বলে কালবৈশাখী। যে হেতু এই ঝড় বৈশাখ মাসে বেশি দেখা যায়, তাই এর এমন নামকরণ।

কালবৈশাখী তৈরি হল কী ভাবে?

কালবৈশাখী তৈরি হয় মালভুমি অঞ্চলে। দিনের বেলায় প্রবল গরমের ফলে ওখানকার হাওয়া গরম হয়ে উপরে উঠে যায়। তার শূন্য স্থান পূরণ করতে ছুটে যায় জলীয় বাষ্পভরা ঠান্ডা বাতাস। ঠান্ডা ও গরম হাওয়ার সংমিশ্রণে উল্লম্ব মেঘ তৈরি হয়। সেটাই শেষে কালবৈশাখী হয়ে আছড়ে পড়ে।

পরিবেশ ও জলবায়ু আরও সংবাদ

স্বনির্ভর বাংলাদেশ হলে খালের মধ্যে দোকান-বাড়িঘর হতো না: এ্যানি

খালের বর্জ্য-দখল না সরালে খাল খননের বেনিফিট পাব না: লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রী

৫০ ফুট চওড়া খালে দেড় ফুট ব্যাসার্ধের ২ চোঙ্গ; লক্ষ্মীপুর নোয়াখালীর পানি প্রবাহ ব্যাহত

সবাইকে ‘খুশি’ করে চলছে অবৈধ ৪৯ ইটভাটা ! তিন বছরে বেড়েছে ১১টি!

লক্ষ্মীপুর-রামগতি সড়কে মাথার ওপর ঝুঁকিপূর্ণ গাছ ঘিরে আতঙ্ক, বনবিভাগের খোঁজ নেই

টানা বৃষ্টি ও জোয়ারে রামগতি-কমলনগরে জলাবদ্ধতা, দুর্ভোগে সাধারণ মানুষ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com