সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সাগরে প্রবল শক্তি বাড়িয়ে সুপার সাইক্লোনে পরিণত হচ্ছে, ঘূর্ণিঝড় ‘আম্পান’

সাগরে প্রবল শক্তি বাড়িয়ে সুপার সাইক্লোনে পরিণত হচ্ছে, ঘূর্ণিঝড় ‘আম্পান’

সাগরে প্রবল শক্তি বাড়িয়ে সুপার সাইক্লোনে পরিণত হচ্ছে, ঘূর্ণিঝড় ‘আম্পান’

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্পান’  প্রবল শক্তি বাড়িয়ে ক্যাটাগরি-৪ মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আগামি ১৯ থেকে ২০ মে এটি ভারতের পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।

নাসা, জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি-জেটিডব্লিউসি আবহাওয়াবিদরা এবং ভারতের আবহাওয়া অফিস বলছে, এ ঝড় আরও শক্তিশালী হয়ে সুপার সাইক্লোনে পরিণত হতে পারে। তখন এর বাতাসের গতি ঘণ্টায় ২৬৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তবে উপকূলে পৌঁছনোর আগে সামান্য কমে আসতে পারে এর শক্তি। সোমবার বেলা ১১টায় এর গতিবেগ ১৪৪ কিমি দেখা যাচ্ছিল।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে,বুধবার বিকাল থেকে সন্ধ্যার মধ্যে আম্পান পশ্চিমবঙ্গের দীঘা এবং বাংলাদেশের নোয়াখালীর হাতিয়ার মাঝামাঝি এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।

আর  বাংলাদেশের আবহাওয়াবিদদের ধারণা, মঙ্গলবার শেষরাত থেকে বুধবার সন্ধ্যার মধ্যে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় আম্পান।

 

পরিবেশ ও জলবায়ু আরও সংবাদ

স্বনির্ভর বাংলাদেশ হলে খালের মধ্যে দোকান-বাড়িঘর হতো না: এ্যানি

খালের বর্জ্য-দখল না সরালে খাল খননের বেনিফিট পাব না: লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রী

৫০ ফুট চওড়া খালে দেড় ফুট ব্যাসার্ধের ২ চোঙ্গ; লক্ষ্মীপুর নোয়াখালীর পানি প্রবাহ ব্যাহত

সবাইকে ‘খুশি’ করে চলছে অবৈধ ৪৯ ইটভাটা ! তিন বছরে বেড়েছে ১১টি!

লক্ষ্মীপুর-রামগতি সড়কে মাথার ওপর ঝুঁকিপূর্ণ গাছ ঘিরে আতঙ্ক, বনবিভাগের খোঁজ নেই

টানা বৃষ্টি ও জোয়ারে রামগতি-কমলনগরে জলাবদ্ধতা, দুর্ভোগে সাধারণ মানুষ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com