সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬-১৮ সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্মীপুরসহ উপকূলে অধিক জোয়ারের শঙ্কা

১৬-১৮ সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্মীপুরসহ উপকূলে অধিক জোয়ারের শঙ্কা

১৬-১৮ সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্মীপুরসহ উপকূলে অধিক জোয়ারের শঙ্কা

১৬ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্মীপুরসহ বাংলাদেশের উপকূলীয় জেলা সমূহে অধিক জোয়ারের আশংকা রয়েছে। এ তথ্য জানিয়েছে জোয়ার-ভাটা পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান টাইড ফোরকাস্ট।

টাইড ফোরকাস্ট জানিয়েছে, ১৭ সেপ্টেম্ব  অমাবস্যা এবং তার  একদিন আগে এবং পরে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বৃহত্তম নোয়াখালী  ( নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী) জেলায় সবোর্চ্চ জোয়ার হবে বিকেলে প্রায় সাড়ে চারটায়। এ সময় জোয়ারের উচ্চতা হতে পারে ২ দশমিক ৩ মিটার বা ৭ দশমিক ৫৪ ফুট।

অন্যদিকে গত  ৫ আগষ্ট থেকে বেশ কয়েকবার নোয়াখালী উপকূলে সর্বোচ্চ জোয়ারে ব্যাপক ক্ষতি হয়। এর মধ্যে  ২১ আগস্টের জোয়ারে লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর, লক্ষ্মীপুর সদর এবং রায়পুর উপজেলার মেঘনা তীরবর্তী অন্তত ৬০ কিমি এলাকা প্লাবিত হচ্ছে। এসময় বহু এলাকা প্রায় ৫-৬ ফুট পানির নিচে তলিয়ে যায়। জোয়ারে চার উপজেলার অন্তত ৩০-৪০টি গ্রামে ফসল, রাস্তাঘাট, ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

পরিবেশ ও জলবায়ু আরও সংবাদ

স্বনির্ভর বাংলাদেশ হলে খালের মধ্যে দোকান-বাড়িঘর হতো না: এ্যানি

খালের বর্জ্য-দখল না সরালে খাল খননের বেনিফিট পাব না: লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রী

৫০ ফুট চওড়া খালে দেড় ফুট ব্যাসার্ধের ২ চোঙ্গ; লক্ষ্মীপুর নোয়াখালীর পানি প্রবাহ ব্যাহত

সবাইকে ‘খুশি’ করে চলছে অবৈধ ৪৯ ইটভাটা ! তিন বছরে বেড়েছে ১১টি!

লক্ষ্মীপুর-রামগতি সড়কে মাথার ওপর ঝুঁকিপূর্ণ গাছ ঘিরে আতঙ্ক, বনবিভাগের খোঁজ নেই

টানা বৃষ্টি ও জোয়ারে রামগতি-কমলনগরে জলাবদ্ধতা, দুর্ভোগে সাধারণ মানুষ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com