সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে মেঘনার অস্বাভাবিক জোয়ারে হাজার হাজার মানুষ পানি বন্দি

লক্ষ্মীপুরে মেঘনার অস্বাভাবিক জোয়ারে হাজার হাজার মানুষ পানি বন্দি

লক্ষ্মীপুরে মেঘনার অস্বাভাবিক জোয়ারে হাজার হাজার মানুষ পানি বন্দি

আব্দুর রহমান বিশ্বাস: লক্ষ্মীপুরে অস্বাভাবিক জোয়ারে মেঘনা নদীর তীরবর্তী প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। স্বাভাবিক উচ্চতার চেয়ে গত কয়েকদিন ধরে বঙ্গপসাগরে নিম্নচাপ থাকায় নদীতে প্রায় ২ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। শুক্রবার (২৩ জুলাই ) সন্ধ্যা ৬টায় পর্যন্ত জোয়ারের পানি কমেনি বলে জানা গেছে। তবে জোয়ার কমার সাথে সাথে পানি নামতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জানা গেছে, জোয়ারে কমলনগরের এস আলম সড়ক ৩য় বারের মতো বিছিন্ন হয়ে পড়েছে। এড়াছা বলিরপোল থেকে নাছিরগঞ্জ সড়কে ২টি স্থানের বিছিন্নর ঘটনা ঘটে। এছাড়াও আমনের বিচতলার ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। রায়পুর থেকে সদর ও কমলনগর হয়ে রামগতি পর্যন্ত ৬০ কিলোমিটার নদী এলাকার বেশিরভাগ গ্রাম প্লাবিত হয়েছে। জেলা সদরের চররমনি, চরমেঘা, রায়পুরের চর আবাবিল, চরলক্ষ্মী, চরবংশী, কমলনগরের চরফলকন, সাহেবেরহাট, চর মার্টিন, চরকালকিনি, চরলরেন্স, নবীগঞ্জ, মাতাব্বার হাট ও রামগতির আলেকজান্ডারসহ প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। নদীর তীর থেকে এসব এলাকার প্রায় ২ কিলোমিটার পর্যন্ত জোয়ারের পানি ঢুকেছে। খোঁজ নিয়ে জানা গেছে, সদর, রায়পুর, রামগতি ও কমলনগর উপজেলায় প্রায় ২০টি গ্রামে জোয়ারের পানি ঢুকে নদীর তীর থেকে ২ কিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় পঞ্চাশ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অস্বাভাবিক জোয়ারের কারণে নদী সংযুক্ত খাল, পুকুর, বসতঘর, শিক্ষা-প্রতিষ্ঠান, ধর্মীয়-প্রতিষ্ঠান ও রাস্তাঘাট হাঁটু পরিমাণ পানিতে ডুবে আছে। কোথাও কোথাও কোমড় পরিমাণ পানিও হয়েছে। এতে মেঘনা উপকূলীয় মানুষগুলো চরম ভোগান্তিতে পড়েছে।

পরিবেশ ও জলবায়ু আরও সংবাদ

স্বনির্ভর বাংলাদেশ হলে খালের মধ্যে দোকান-বাড়িঘর হতো না: এ্যানি

খালের বর্জ্য-দখল না সরালে খাল খননের বেনিফিট পাব না: লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রী

৫০ ফুট চওড়া খালে দেড় ফুট ব্যাসার্ধের ২ চোঙ্গ; লক্ষ্মীপুর নোয়াখালীর পানি প্রবাহ ব্যাহত

সবাইকে ‘খুশি’ করে চলছে অবৈধ ৪৯ ইটভাটা ! তিন বছরে বেড়েছে ১১টি!

লক্ষ্মীপুর-রামগতি সড়কে মাথার ওপর ঝুঁকিপূর্ণ গাছ ঘিরে আতঙ্ক, বনবিভাগের খোঁজ নেই

টানা বৃষ্টি ও জোয়ারে রামগতি-কমলনগরে জলাবদ্ধতা, দুর্ভোগে সাধারণ মানুষ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com