সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
খালের বর্জ্য-দখল না সরালে খাল খননের বেনিফিট পাব না: লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রী

খালের বর্জ্য-দখল না সরালে খাল খননের বেনিফিট পাব না: লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রী

খালের বর্জ্য-দখল না সরালে খাল খননের বেনিফিট পাব না: লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খালের মধ্যে যে পরিমাণ বর্জ্য পড়ে আছে বা দখল হয়ে আছে, এগুলো যদি আমরা কোনভাবে না সরিয়ে নিই, তাহলে খাল খননের বেনিফিট সেটা আমরা পাব না।

শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে রহমতখালী খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। তিনি লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য।

মন্ত্রী এ্যানি বলেন, আমরা খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খনন উদ্বোধনের মাধ্যমেই এ কর্মসূচি শুরু করছেন। পাশাপাশি সারা বাংলাদেশে আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি। লক্ষ্মীপুরের তিনটা খাল জকসিন, মান্দারি, আমিনবাজার খাল ইতোমধ্যে পরিদর্শন করেছি। এগুলোর সাথে অনেকগুলো সংযোগ খাল রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, যে খালগুলো আমরা খনন করবো, কিন্তু এ খালের মধ্যে যে পরিমাণ বর্জ্য পড়ে আছে, বা দখল হয়ে আছে, এগুলো যদি আমরা কোনভাবে না সরিয়ে নিই, তাহলে খাল খননের বেনিফিট সেটা আমরা পাব না। সেজন্য একদিকে খাল খনন কর্মসূচি অব্যাহত থাকবে, পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন।

এ্যানি বলেন, যারা অবৈধভাবে দখলদার, এবং বিভিন্ন আবর্জনা-বর্জ্য এখানে ফেলেন, তারা আরও বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে। সবার আন্তরিকতা এবং সহযোগিতার মাধ্যমে আমরা যে কর্মসূচি হাতে নিয়েছি, সম্পূর্ণভাবে সাকসেস হবে বলে আমি মনে করছি। পাশাপাশি প্রেসিডেন্ট জিয়া তার জীবদ্দশায় তিনি এ কর্মসূচি হাতে নিয়েছিলেন। সে সময় আমরা সেচ সুবিধা পেয়েছি, উৎপাদন দ্বিগুণ হয়েছে, মাছের চাষ বৃদ্ধি পেয়েছে। সবকিছু মিলিয়ে আমরা এলাকাটাকে স্বনির্ভর এলাকা হিসেবে করতে সক্ষম হয়েছি। এখনো সারা বাংলাদেশটাকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে সবার সহযোগিতা প্রয়োজন এবং প্রেসিডেন্ট জিয়ার যে কর্মসূচি, সে কর্মসূচি আমরা তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাব। তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। যা দেশবাসীর প্রয়োজনে এদেশের মানুষের সুবিধা বা স্বার্থের কারণে। সুতরাং সবার আন্তরিকতা এবং সহযোগিতার মধ্যে দিয়ে আমরা এ কাজগুলো সমন্বয় করেই নতুন বাংলাদেশ গড়ার জন্য যে অঙ্গীকার ব্যক্ত করেছি, তা আমরা সম্পূর্ণ করবো।

বিএনপির এ যুগ্ম মহাসচিব আরও বলেন,
দেশে নির্বাচিত সরকার ছিল না ১৭ বছর। এ ১৭ বছরের জঞ্জাল, বর্জ্য, আবর্জনা আমাদেরকে পরিষ্কার করতে হবে। যেহেতু আমরা নির্বাচিত সরকার তারেক রহমানের নেতৃত্বে সকল কাজ সকল ডিপার্টমেন্টের সহিত সমন্বিত করবো। পাশাপাশি যারা দখল করে আছেন, যাদের বিশেষ প্রয়োজন সহযোগিতা করার, সকলের আন্তরিকতা-সহযোগিতার মধ্যে দিয়ে আমরা দেশপ্রেমিক সরকার হিসেবে জনগণের স্বার্থে জনগণের পাশে থেকে কাজ করা, সে কাজগুলো আমরা হাতে নিয়েছি। আশাকরি সকলে আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করবে। আমার দৃঢ় বিশ্বাস এ কাজগুলো যখন আমরা কন্টিনিউ করবো, আমরা সেই উপকার, সেই সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবো।

এসময় উপস্থিত ছিলেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেলাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।

পরিবেশ ও জলবায়ু আরও সংবাদ

৫০ ফুট চওড়া খালে দেড় ফুট ব্যাসার্ধের ২ চোঙ্গ; লক্ষ্মীপুর নোয়াখালীর পানি প্রবাহ ব্যাহত

সবাইকে ‘খুশি’ করে চলছে অবৈধ ৪৯ ইটভাটা ! তিন বছরে বেড়েছে ১১টি!

লক্ষ্মীপুর-রামগতি সড়কে মাথার ওপর ঝুঁকিপূর্ণ গাছ ঘিরে আতঙ্ক, বনবিভাগের খোঁজ নেই

টানা বৃষ্টি ও জোয়ারে রামগতি-কমলনগরে জলাবদ্ধতা, দুর্ভোগে সাধারণ মানুষ

ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি এলাকার, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও পরীক্ষা স্থগিত

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ১৪টি ভাঙন, লোকালয়ে ঢুকছে পানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com