সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
নদী আর প্রকৃতিতে অপরূপ লক্ষ্মীপুর

নদী আর প্রকৃতিতে অপরূপ লক্ষ্মীপুর

নদী আর প্রকৃতিতে অপরূপ লক্ষ্মীপুর

নদী আর প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ আমাদের লক্ষ্মীপুর। যেখানে দেখা মেলে মানুষের বিচিত্র জীবনের। প্রাকৃতিক পরিবেশের মাঝে জীবিকা নির্বাহ করছে এখানকার লাখো মানুষ।

মেঘনা এ সব মানুষের জীবিকার প্রধান কেন্দ্রবিন্দু। নদীর মোহনায় উত্তাল টেউয়ের তালে তালে নাচে বিভিন্ন ডিজাইনের নৌকা। যা দেখে মুগ্ধও হতে হয়।

ঝড়-ঝঞ্ঝা, জলোচ্ছ্বাসের ভয়কে পেছনে ফেলে এখানকার মানুষের জীবন চলে সংগ্রামের মধ্যে। তবুও মাথা নোয়াবার নয়। দিনশেষে সন্তানদের মুখে হাসি ফোটানো, আগামির স্বপ্ন বুনার জন্য হাড়ভাঙা পরিশ্রম করেন এখানকার জেলেরা।

প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যে সমৃদ্ধ আমাদের এ লক্ষ্মীপুরের মানুষের জীবনের গতিপ্রবাহ সব সময়ই সংগ্রামের। তাই দেশ সৃষ্টিতে এখানের মানুষের অবদানও লক্ষ করার মতো।

উপকূলীয় অঞ্চল হওয়াতে এখানকার মানুষের মাঝে সৃজনশীলতার বৈশিষ্ট্যেরও দেখা মেলে। সেজন্য এখান থেকে দেশ পেয়েছে বেশ কয়েকজন কীর্তিমান লেখক ও সাংবাদিক।

নদী আর প্রকৃতির অপরূপ দৃশ্য এখানকার মানুষের জীবনের গতিপ্রকৃতির সঙ্গে মিশে আছে। এ জন্য নদীর মতই এখানকার মানুষের জীবন গল্প বয়ে চলে। লক্ষ্মীপুর জেলার বিখ্যাত একটি স্লোগান, “নারিকেল-সুপারি ভরপুর, সয়া-ইলিশের লক্ষ্মীপুর”।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com