সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর শহরে ফার্মেসির আড়ালে মদের ব্যবসা, অভিযানে আটক ৩

লক্ষ্মীপুর শহরে ফার্মেসির আড়ালে মদের ব্যবসা, অভিযানে আটক ৩

লক্ষ্মীপুর শহরে ফার্মেসির আড়ালে মদের ব্যবসা, অভিযানে আটক ৩

কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর | লক্ষ্মীপুর পৌরসভার থানা রোডে জয় ফার্মা নামে একটি ফার্মেসির আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল দেশি মদের ব্যবসা। স্থানীয়দের গোপন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী।

অভিযানে হারান চন্দ্র সাহার বাড়ি থেকে ২৩ লিটার দেশি মদ জব্দ করা হয়। এসময় তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কিশোর কুমার সাহা (৬৩), শ্রীধাম চন্দ্র বাছাড় (৪৩) ও জয় সাহা (৩০)। স্থানীয়রা জানান, ঔষধ ব্যবসার আড়ালে জয় ফার্মাকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে চলছিল মদের অবাধ কেনাবেচা।

এতে এলাকার তরুণদের মধ্যে নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার বেড়ে যাচ্ছিল।  অভিযানে অংশ নেওয়া এক সদস্য বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। উদ্ধার করা মদ জব্দ করা হয়েছে এবং আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন, ফার্মেসির মতো নিরাপদ জায়গায় এ ধরনের ব্যবসা চালানো জনস্বাস্থ্যের জন্য হুমকি। তারা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

অপরাধ | আইন আরও সংবাদ

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

মানবতাবিরোধী অপরাধে হাসিনার ফাঁসির আদেশ

সবাইকে ‘খুশি’ করে চলছে অবৈধ ৪৯ ইটভাটা ! তিন বছরে বেড়েছে ১১টি!

কমলনগরে প্রবাসীর ঘরে দুর্ধষ চুরি, ১৬ লাখ টাকা ও ১৪ ভরি স্বর্ণলঙ্কার লুট

অপরাধ রোধে রামগঞ্জের চন্ডিপুরে শান্তি সমাবেশ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com