উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন উপলক্ষে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে।
শনিবার (১১এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বিজ্ঞান প্রযুক্তির সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন করেন।
এতে প্রযুক্তি নির্ভর বিভিন্ন ধরনের উদ্ভাবনী নিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৩টি স্টল অংশ নেয়। উক্ত মেলার প্রদর্শনীতে অংশ নেন আলেকজান্ডার আ স ম আব্দুর রব সরকারি কলেজ, তোহফা ই আইউব মহিলা কলেজ, রামগতি রব্বানিয়া ফাজিল মাদ্রাসা, আলেকজান্ডার কামিল মাদ্রাসা, রামগতি সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ, চর বাদাম রাস্তার হাট মাজাহারুল উলুম আলিম মাদ্রাসা, চর আব্দুল্লাহ আল মাদ্রাসাতুল জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, চর পোড়াগাছা আস-সালাম মডেল বালিকা উচ্চ বিদ্যালয়, চর মেহের আজিজিয়া উচ্চ বিদ্যালয়, চর সেকেন্দর শফিক একাডেমী, সেবা গ্রাম ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়, আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইউএনও মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং ছাত্র-ছাত্রীদের প্রযুক্তিগত প্রতিভা সম্পর্কে ধারণা শোনেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা বেনজির আহমেদ, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ জামাল উদ্দিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, শিক্ষার্থীসহ প্রমুখ।



0Share