সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
ঈদের আগেই ভোলা-লক্ষ্মীপুর রুটে নতুন ফেরি: নৌ মন্ত্রী

ঈদের আগেই ভোলা-লক্ষ্মীপুর রুটে নতুন ফেরি: নৌ মন্ত্রী

ঈদের আগেই ভোলা-লক্ষ্মীপুর রুটে নতুন ফেরি: নৌ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ঈদুল ফিতরের আগে ভোলা-লক্ষ্মীপুর ফেরি রুটে একটি নতুন ফেরি যুক্ত হচ্ছে। এ ছাড়াও খুব শিগগির ভোলা-ঢাকা রুটে রকেট সার্ভিস চালুর ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার দুপুরে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশে সর্বোচ্চ নৌ-দুর্ঘটনা ঘটেছে। কিন্তু শেখ হাসিনা সরকারের আমলে নৌ দুর্ঘটনা রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার ফলে নৌ-দুর্ঘটনা কমে গেছে। এখন আর ঈদের সময় মানুষকে দুর্ঘটনার কবলে পড়তে হয় না।

অতিরিক্ত যাত্রী নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে নৌ-পরিবহনমন্ত্রী আরও বলেন, গত ৭০ বছরেও কোন সরকার দেশে বিআইডব্লিউটিসির জন্য কোন নৌ-যান নির্মাণ করেনি। কিন্তু শেখ হাসিনা সরকার এমভি বাঙ্গালি ও এমভি মধূমতি নামের দুটি নিরাপদ নৌযান নির্মাণ করেছে এবং আরও দুটি স্টিমার ও উপকূলীয় জাহাজ তৈরি’র পরিকল্পনা গ্রহণ করেছে।

ইলিশা ফেরিঘাটে অত্যাধুনিক টার্মিনালসহ বিভিন্ন অবকাঠোমা উন্নয়নের কথা জানিয়ে, নৌ-মন্ত্রী ভোলা-ঢাকা রুটে রকেট সার্ভিস চালুর ঘোষণা দেন। এছাড়াও ভোলা-লক্ষীপুর রুটে ঈদের আগেই আরেকটি ফেরি দেওয়ার কথা জানান।

এখানে উল্লেখ্য ২০০৮ সনের ২৭ ফেব্রুয়ারি ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয় । বর্তমানে কস্তরি, কামিনি ও কনকচাঁপা নামে ৩টি ফেরি এ রুটে চলছে । মন্ত্রীর ঘোষণানুযায়ী আরো একটি ফেরি সংযুক্ত হলে এ রুটে চারটি ফেরি চলবে। বর্তমানে জোয়ারের সময় ফেরীর গ্যাংওয়ে ডুবে গেলে যানবাহন উঠানামায় সীমাহীন কষ্ট হচ্ছে ।

এর আগে নৌ পরিবহন মন্ত্রীর হাতে ভোলা-লক্ষ্মীপুর ফেরী ঘাটের উন্নয়নের জন্য ১১ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি তুলে দেন ঘাট স্বার্থরক্ষা উন্নয়ন কমিটির নেতারা। এ সময় নৌ-মন্ত্রী বলেন, বেসরকারি লঞ্চ মালিকদের রোটেশন প্রথা বাতিল করতে জনগণকে সোচ্চার হতে হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

রামগতিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নতুন সংগঠনের আহবায়ক মাহতাব, সদস্য সচিব রানা

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com