সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রেষ্টুরেন্টের ময়লা পানিতে বন্দি দু'শ পরিবার

রেষ্টুরেন্টের ময়লা পানিতে বন্দি দু’শ পরিবার

রেষ্টুরেন্টের ময়লা পানিতে বন্দি দু’শ পরিবার

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় ড্রেনেজ ব্যাবস্থা না থাকায় শহরের ৬টি রেষ্টুরেন্টের ময়লার সংমিশ্রনের হাটু পানিতে পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রায় দু’শ পরিবার মানবেতর বসবাস করছে । গত ৫ দিনের ভারী বর্ষনে ফলে দিনমজুর ও ক্ষুদ্র ব্যাবসায়ী পরিবারগুলোর এ সমস্যার সৃষ্টি হয়েছে । স্থানীয় কাউন্সিলর শহীদ উল্যাহ বলেন, বিশাল জনবহুল ওই বাড়ীতে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পরিবারগুলো প্রতি বছর অসহায়ভাবে বসবাস করছে । সমস্যা সমাধানে একাধিকবার পৌর কর্তৃপক্ষককে বললেও আমাকে সহযোগিতা করছে না । আমি নিরুপায় । তবে পানি নিস্কাষন করে দ্রুত ব্যাবস্থা নিবেন বলে মেয়র আশ্বস্ত করেন । শনিবার দুপুরে সরজমিনে গেলে বৃদ্ধ রুহুল আমিন ও ফিরোজ আলমসহ কয়েকজন গৃহবধু জানান, রায়পুর একটি প্রথম শ্রেনীর পৌরসভা। এ ৭নং ওয়ার্ডে ৩২’শ ভোটার ও প্রায় ২০ হাজার মানুষের বসবাস । শহরের পাশেই -মীরগন্জ ব্যাস্ততম সড়কের পাশেই সর্দার বাড়ীর জনবহুল প্রায় দু’শ পরিবারের বসবাস । বাড়ীর পাশেই রয়েছে ৬টি খাবার হোটেল ওদু’টি জলাশয় । সৃষ্টির পর থেকে নেই ড্রেনেজ ব্যাবস্থা ও মশার উপদ্রুপ । প্রতিবছর বর্ষাকাল-ঝড়-বৃষ্টি ও হোটেলের ময়লার সংমিশ্রনের পানিতে পুরো বাড়ী ডুবে যায়ই বরং খাটের নিচে ইট দিয়ে তা উঁচু করে বসবাস করতে হয় । ওই পানি পার হয়ে বাজারে যাতায়াত ও ছেলে-মেয়েদের স্কুলে যেতে হচ্ছে । সমস্যাগুলো গত কয়েক বছর ধরে স্থানীয় জনপ্রতিনিধিসহ মেয়রকে বললেও তারা ককোন ব্যাবস্থা নিচ্ছে না । পৌরসভার সকল ট্যাক্স যথাসময়ে পরিশোধ করছি ।গত সোমবার থেকে টানা ভারী বৃষ্টিতে আবার সেই পুরোনো চেহারায় ফিরে এসেছে । পুরো বাড়ীর প্রায় দু’শ পরিবার ময়লা পানিতে বন্ধি অসহায় জীবন-যাপন করছে । পানির সমস্যাগুলো সমাধানের জন্য স্থানীয় কাউন্সিলরসহ মেয়রকে একাধিকবার বলা হলেও কোন ব্যাবস্থাই নিচ্ছে না । পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শহীদ উল্যা ও সংরক্ষীত মহিলা কাউন্সিলর শামছুন্নার নাহার লিলি ওই পরিবারগুলোর মানবেতর জীবন-যাপনের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা অসহায় । কর্তৃপক্ষ বাজেট না দেওয়া পর্যন্ত কিছুই করতে পারবো না । পৌর মেয়র ইসমাইল খোকন বলেন, পৌরসভার সর্দার বাড়ীসহ ৭নং ওয়ার্ডের বাসিন্দাদের সমস্যা আমাকে কেউ জানায় নি । সমাধানের জন্য কাউন্সিলরকে নির্দেশ দেয়া হবে ।

স্পেশাল স্টোরি আরও সংবাদ

রামগতি বাজারের খালের ওপর দুই শতাধিক দোকান, নেই প্রশাসনের ভূমিকা, নেই খাল সংস্কারের উদ্যোগ

বানোয়াট মামলায় লক্ষ্মীপুর জেলার  শ্রেষ্ঠ জনবান্ধব চেয়ারম্যান আশরাফ এখন ফেরারী

লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিসের ইলিশ উৎপাদনের হিসাব কতটুকু বাস্তবসম্মত ? 

প্রাণী সম্পদের তথ্যে কোরবানির মহিষ বাড়লেও লক্ষ্মীপুরের হাটে বাজারে মহিষ কম

লক্ষ্মীপুরে মেঘনার বাঁধ নির্মাণ বন্ধ রেখেছে ৫ ঠিকাদারি প্রতিষ্ঠান, আতঙ্কে স্থানীয়রা

লক্ষ্মীপুরে শহরে নেই ফুটওভার ব্রিজ; ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে হাজারো মানুষ 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com