সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
মেঘনায় নিষেধাজ্ঞা মানছে না জেলেরা

মেঘনায় নিষেধাজ্ঞা মানছে না জেলেরা

মেঘনায় নিষেধাজ্ঞা মানছে না জেলেরা

মহিউদ্দিন ভূইঁয়া মুরাদ: অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা থাকলেও প্রতিদিনই ওইসব এলাকা থেকে মাছ ধরার সরঞ্জাম জব্দ করছে কোস্ট গার্ড। সরকারি সহায়তা না পাওয়ায় বাঁচার তাগিদেই জাল নিয়ে নদীতে যেতে হচ্ছে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার এলাকায় মেঘনা নদীর প্রায় ১০০ কিলোমিটার জুড়ে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের পুনর্বাসনের জন্য গরু, ছাগল, হাঁস-মুরগি, চাল ও নগদ টাকার সহায়তা দিচ্ছে সরকার। এর মধ্যেই প্রতিদিন গড়ে প্রায় পাঁচ হাজার মিটার জাল জব্দ করে তা নষ্ট করা হচ্ছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুরের কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. মাহবুব উদ্দিন। তিনি বলেন, গত তিনদিনে প্রায় ২৫ হাজার মিটার জাল পোড়ানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে বিচার করা হচ্ছে জেলেদের। স্থানীয় মৎসজীবী সমিতির সভাপতি মোস্তফা ব্যাপারী জানান, লক্ষ্মীপুরের রায়পুর, সদর, কমলনগর ও রামগতি উপজেলায় মৎস্যজীবীর সংখ্যা প্রায় ৩০ হাজার।
আর সরকারি সহায়তা পাওয়ার জন্য জেলা মৎস্য অধিদপ্তরের তালিকাভুক্ত জেলের সংখ্যা ১৮ হাজার। যেসব জেলে সহায়তা পাচ্ছে না পেটের তাগিদেই তারা নিষেধাজ্ঞা অমান্য করতে বাধ্য হচ্ছেন বলে দাবি করেন মোস্তফা। এ বিষয়টি স্বীকার করে জেলা মৎস্য কার্যালয়ের সহকারী পরিচালক হাফিজ উদ্দিন আহমদ জানান, জেলার তালিকাভুক্ত প্রায় ১৮ হাজার জেলেকে সহায়তা দেয়া হচ্ছে। তালিকা থেকে বাদপাড়া জেলেদেরও পর্যায়ক্রমে পুনর্বাসনে সহযোগিতা করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com