সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
গবাদি পশুর রোগ ঠেকাতে `ছাগল-ভেড়ার` পিপিআর রোগের টিকা প্রদান

গবাদি পশুর রোগ ঠেকাতে `ছাগল-ভেড়ার` পিপিআর রোগের টিকা প্রদান

গবাদি পশুর রোগ ঠেকাতে `ছাগল-ভেড়ার` পিপিআর রোগের টিকা প্রদান টিকা প্রদান ক্যাম্পেইন

প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর  পর্যন্ত উপজেলার সকল ইউনিয়নে বিনামূল্যে ছাগল-ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান ক্যাম্পেইন চলছে।

রোববার উপজেলার বড়খেরী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত বিনামূল্যে ছাগল-ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উক্ত ক্যাম্পেইনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, বড়খেরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাকসুদ মিজান ও সাংবাদিক মিসু সাহা নিক্কন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. নজরুল ইসলাম বলেন, ছাগল ও ভেড়ার ভাইরাসজনিত সংক্রামক রোগ পেস্ট ডেস পেটিটস রুমিন্যান্টস (পিপিআর) বা গোট প্লেগ নিয়ন্ত্রণের জন্য নতুন উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ৯ অক্টোবর  পর্যন্ত উপজেলার সকল ইউনিয়নে চলবে বিনামূল্যে ছাগল-ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান ক্যাম্পেইন কার্যক্রম।এ ক্যাম্পেইনের মাধ্যমে গবাদি পশুকে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর হাত থেকে রক্ষা করা যাবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com