সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ

লক্ষ্মীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ

লক্ষ্মীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন অভিযান

“শান্তি, শৃংখলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা” এই শ্লোগানকে সামনে নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে বৃক্ষরোপন অভিযান-২০২৪ খ্রিঃ এর নানান কর্মসূচী পালন করা হয়েছে।

লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‌্যালী, চারা  বিতরণ ও বৃক্ষ রোপণের মধ্য দিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি)  বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃক্ষরোপণ অভিযান সফল করতে আজ মঙ্গলবার সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র প্রশিক্ষণ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে।

জেলা কমান্ড্যান্টের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালী ও বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ভেষজ ৭০৭ টি গাছ বিতরণ করা হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট  মোঃ সোহাগ পারভেজ। এসময় আনসার ভিডিপি সদস্যদের মধ্যে তিনি বৃক্ষের চারা বিতরণ করেন।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবদুর রহিম, উপজেলা প্রশিক্ষক, উপজেলা প্রশিক্ষিকা, ব্যাটালিয়ন আনসারগণ ও বিভিন্ন ইউনিয়ন এর কর্মরত দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডারগণ।

জেলা কমান্ড্যান্ট মোঃ সোহাগ পারভেজ বলেন, সম্মানিত মহাপরিচালক, আনসার ও ভিডিপি মহোদয়ের নির্দেশে অন্যান্য জেলার ন্যায় অত্র লক্ষীপুর জেলাতেও বৃক্ষরোপন কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, গাছ পরিবেশের অকৃত্রিম বন্ধু। শুধু গাছ লাগালেই হবে না, গাছের সঠিক পরিচর্যা করতে হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com