সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নতি-সমৃদ্ধি নিয়ে লক্ষ্মীপুরে সেমিনার

শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নতি-সমৃদ্ধি নিয়ে লক্ষ্মীপুরে সেমিনার

শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নতি-সমৃদ্ধি নিয়ে লক্ষ্মীপুরে সেমিনার

নিজস্ব প্রতিনিধি | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর

শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার লক্ষ্যে ‘ভবিষ্যতে উন্নতি ও সমৃদ্ধ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে সদর উপজেলা মিলনায়তনে এ আয়োজনে ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিষ্ঠানটিতে প্রায় ২ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত।

ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত বিসিএস (শিক্ষা) মো. মোস্তাফিজুর রহমান ও ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ প্রমুখ।

কর্মশালায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধান অতিথিসহ কৃতি শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ বলেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের পড়ালেখার প্রস্তুতিসহ পরিকল্পনা গ্রহণের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। কিভাবে পড়ালেখা করলে শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজসহ ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে সে বিষয়ে আলোচনা করা হয়।

শিক্ষা আরও সংবাদ

লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ আঞ্চলিক গণিত অলিম্পিয়াড

বৃহত্তর নোয়াখালী ছাত্র কল্যাণ সমিতি’ রাবির নতুন সভাপতি রাহাত, সাধারণ সম্পাদক হৃদয়

এইচএসসিতে কাজী ফারুকী কলেজের অভাবনীয় সাফল্য

লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিজ্ঞান উৎসব

রামগতি আহমদিয়া কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণিকার্যক্রমের উদ্বোধন

রামগতিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com