সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শীতের শেষে লক্ষ্মীপুরের চরাঞ্চলে অপরিচিত পাখি; শিকার করছে স্থানীয়রা

শীতের শেষে লক্ষ্মীপুরের চরাঞ্চলে অপরিচিত পাখি; শিকার করছে স্থানীয়রা

শীতের শেষে লক্ষ্মীপুরের চরাঞ্চলে অপরিচিত পাখি; শিকার করছে স্থানীয়রা

আব্দুর রহমান বিশ্বাস: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন গ্রাম। রাতে বেলায় এ গ্রামের  আকাশে ঝাঁকে ঝাঁকে দল বেঁধে গুরে বেড়াচ্ছে অপরিচিত পাখি। ভোর বেলায় সয়াবিন, বাদাম ও সবজি খেতে পোকামাকড় শিকারে ব্যস্ত সময় পাড় করছে এসব পাখি।বিভিন্ন ফসলের ক্ষেতে পোকামাকড় শিকারে ব্যস্ত এ পাখিরা। স্থানীয়রা বলছে এ গুলো অতিথি পাখি। মার্চ মাসের শুরু থেকে তাদের দেখা যাচ্ছে। বিগত বছরের তুলনায় িএ বছর বেশি পাখি দেখা যাচ্ছে।

স্থানীয়রা জানায়,   লক্ষ্মীপুর সদরের চর রমনি মোহন, মজু চৌধুরী হাট, কমলনগরের চর কালকিনি, চর মার্টিন, চর লরেন্স, সাহেবের হাট, চর বাদামসহ বেশ কিছু স্থানে এমন দৃশ্য দেখা যায়। একটু দূরে তাকালেই দেখা যায় দলবেধে সারি সারি পাখির মেলা। এখানকার অন্তত ১৫টি চরে আশ্রয় নিয়েছে এসব পাখি।

স্থানীয় কয়েকজন অভিযোগ করে জানান, স্থানীয় কিছু ব্যক্তি নানা রকম ফাঁদ পেতে এ অপরিচিত পাখিগুলো শিকার করছে। শিকারীরা স্থানীয়দের নিষেধ শুনছে না।

স্থানীয় আবদুর রহিম নামের পাখি প্রেমিক একজন জানান, পাখি শিকার বন্ধ এবং জনগণকে আরও বেশি সচেতন করা গেলে পাখির আগমন আরও বেড়ে যাবে।

স্থানীয় সামছুল হক বলেন, চরে সৌন্দর্য বাড়িয়ে দেয়  পাখি। দলবেধে পাখিদের উড়ে বেড়ানো আর খাবার সংগ্রহের দৃশ্য সত্যিই অতুলনীয়। পাখিদের কিচিরমিচিরে এক মনমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়। তবে এই বছরে প্রথম লোকালয়ে তাদের দেখা মিলছে যা খুশির সংবাদ।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com