সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কোয়ারেন্টাইন না মানায় রামগতিতে সৌদি প্রবাসীর জরিমানা

কোয়ারেন্টাইন না মানায় রামগতিতে সৌদি প্রবাসীর জরিমানা

কোয়ারেন্টাইন না মানায় রামগতিতে সৌদি প্রবাসীর জরিমানা

মিসু সাহা নিক্কনঃ কোভিড-১৯ প্রতিরোধে সরকার ঘোষিত হোম কোয়ারেন্টাইন না মেনে যেখানে সেখানে চলাচল করায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের চর হাসান হোসেন গ্রামের মো: জসিম (৪০) নামের এক সৌদি আরব প্রবাসীকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মোমিন এ রায় দেন। এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো. আবদুর রহিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: কামনাশীস মজুমদার, চর আলগী ইউ.পি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী লিটন ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী মো: জসিম সরকারি নির্দেশনা অমান্য করে হোম কোয়ারেন্টাইনে না থেকে সর্বসাধারণের জীবন ঝুঁকিতে ফেলে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। স্থানীয়রা তাকে নিষেধ করা সত্ত্বেও সে বাহিরে ঘুরা ফেরা করছে।

এমন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান পরিচালনা করা হয়। তিনি উপজেলার চর হাসান হোসেন গ্রামে নবী আলমের ছেলে সৌদি আরব ফেরত প্রবাসী জসিম উদ্দিন। জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, নিয়ম অনুযায়ী বিমান বন্দর থেকে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। কিন্তু তিনি বাড়ীতে এসে তা মেনে চলছেন না।

সরকারি নিদের্শ না মানায় ও জনগণের স্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সৌদি আরব প্রবাসী জসিম উদ্দিন ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মোমিন জানান, করোনাভাইরাস রোধে সরকার কর্তৃক ঘোষিত কোয়ারেন্টাইন (সঙ্গনিরোধ) বিধি মেনে না চলায় ও সর্বসাধারণের জীবন ঝুঁকিতে ফেলায় ৫ হাজার টাকা জরিমানা ও ১৪দিন নিজ গৃহে কোয়ারেন্টাইন এ থাকার নির্দেশ প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান। সদ্য বিদেশ ফেরত প্রবাসীদের সরকারি নির্দেশনা মেনে হোম কোয়ারেন্টাইনে (সঙ্গনিরোধ) থাকার অনুরোধও করেন তিনি।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com