সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে পুলিশ সুপারের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ

লক্ষ্মীপুরে পুলিশ সুপারের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ

লক্ষ্মীপুরে পুলিশ সুপারের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ

কোভিড-১৯ এর প্রার্দুভাব মোকাবিলা ও এ ভাইরাস থেকে সচেতনতা সৃষ্টির জন্য সাংবাদিকদের মাঝে লিফলেট, মাস্ক ও হ্যান্ডওয়াশ বিতরণ করেছে লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান। সোমবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এসব সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার। পরে শহরের উত্তর তেমুহনী এলাকায় গাড়ি চালক, পথচারি ও ব্যবসায়ীসহ জনসাধারণের মাঝেও লিফলেট, মাস্ক ও হ্যান্ডওয়াশ বিতরণ করে সবাইকে সচেতন করে জেলা পুলিশ।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবির, জেলা গোয়েন্দা শাখার ওসি ইকবাল হোসেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া, প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল ও সাধারন সম্পাদক আবদুল মালেক।

পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান বলেন, গুজব এবং আতঙ্ক নয়, সচেতনতাই পারে করোনা ভাইরাস সংক্রমণ রোধ করতে। এ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানুষের মাঝে লিফলেট, মাস্ক ও হ্যান্ডওয়াশ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে বলেও তিনি জানান।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com