সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ইতালি প্রবাসীর বাড়িতে লাল পতাকা দিয়েছে প্রশাসন

লক্ষ্মীপুরে ইতালি প্রবাসীর বাড়িতে লাল পতাকা দিয়েছে প্রশাসন

লক্ষ্মীপুরে ইতালি প্রবাসীর বাড়িতে লাল পতাকা দিয়েছে প্রশাসন

লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা গ্রামে ইতালি ফেরত এক প্রবাসীর বাড়িতে লাল পতাকা লাগিয়ে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান আরমান শাকিল ও সহকারী কমিশনার (ভূমি) মো: মামুনুর রশিদসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

জানা যায়, মোজাম্মেল হোসেন গত ১৩ মার্চ ইতালি থেকে দেশে আসে। তবে আসার পর থেকেই তিনি সেচ্ছায় নিজেই বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকেন। বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছে কিনা তা দেখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই বাড়িতে ছুটে যান। এসময় তার বসতঘরের পাশে লাল পতাকা লাগিয়ে দেওয়া হয়।

এসময় কোন অসুবিধা হলে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করার জন্য ওই প্রবাসীকে অনুরোধ জানান এবং ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশনা প্রদান করেন। সম্প্রতি ওই ইউনিয়নে প্রায় ৪৫ জন প্রবাসী বিভিন্ন দেশ থেকে বাড়িতে আসে। প্রত্যেকের বাড়িতে লাল পতাকা লাগিয়ে দেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিষদের সচিব ও চেয়ারম্যানকেক নির্দেশনাও প্রদান করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল বলেন, করোনা ভাইরাসের প্রকোপ থেকে উপজেলাবাসীকে রক্ষা করতে এবং সরকারের নির্দেশনা বাস্তবায়ন করার জন্য উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

বিদেশ থেকে ফেরত প্রবাসীদের অবস্থান নিশ্চিত ও তাদের ঘর বাড়ি চিহ্নিত করার জন্য লাল পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। এসময় করোনা মোকাবেলায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্য বিভাগসহ সকল পেশার লোকদের সহযোগীতা প্রয়োজন বলে তিনি মনে করেন।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com