সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে সাপ্তাহিক হাট-বাজার বন্ধ

কমলনগরে সাপ্তাহিক হাট-বাজার বন্ধ

কমলনগরে সাপ্তাহিক হাট-বাজার বন্ধ

করোনাভাইরাস থেকে রক্ষা মুক্ত থাকার লক্ষে লক্ষ্মীপুরের কমলনগরে সাপ্তাহিক হাট ও এনজিও’র ঋণের কিস্তি আদায় বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি নোটিশ জারি করেন।
নোটিশে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধের লক্ষে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কমলনগর উপজেলার সাপ্তাহিক হাট-বাজার ও এনজিও’র ঋণ কার্যক্রম বন্ধ থাকবে। পরে তিনি নিজেই উপজেলার হাজিরহাট বাজারে এ বিষয়ে মাইকিং করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন জানান, করোনাভাইরাস মোকাবেলায় এবং মানুষের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে। তিনি বলেন, এ নিষেধাজ্ঞা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com