সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
করোনায় সহায়তায়: লক্ষ্মীপুর জেলা পুলিশের কুইক রেসপন্স টিম গঠন

করোনায় সহায়তায়: লক্ষ্মীপুর জেলা পুলিশের কুইক রেসপন্স টিম গঠন

করোনায় সহায়তায়: লক্ষ্মীপুর জেলা পুলিশের কুইক রেসপন্স টিম গঠন

লক্ষ্মীপুর জেলা পুলিশেরর  ১৫ সদস্যের কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। করোনাভাইরাস মোকাবেলায় ও প্রতিরোধে জেলা পুলিশের পক্ষ থেকে এই কুইক রেসপন্স টিম গঠন করা হয়। বুধবার  (২৫ মার্চ) বিকেলে পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামানের নির্দেশে  এ টিম গঠন করা হয়।

পরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া ও ওসি তদন্ত মোহাম্মদ মোসলেহ উদ্দিনের নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন স্থানে ‘কুইক রেসপন্স টিম’ মহড়া দেয়।  এ মহড়ায় টিমের সদস্যরা অংশগ্রহণ করেন।

পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান জানান, করোনাভাইরাস মোকাবেলা ও আক্রান্ত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে সাহায্য করার জন্য পুলিশ সদস্যদের মধ্য থেকে ১৫ সদস্যের একটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। কোয়ারেন্টাইনে থাকা জেলার কোথাও কোনো ব্যক্তি আক্রান্ত হয়েছে, এমন সংবাদ পাওয়া মাত্রই এ টিমের সদস্যরা তাকে উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তাদেরকে প্রয়োজনীয় ইকুইপমেন্ট প্রদানসহ প্রশিক্ষণও দেওয়া হবে।

 

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com