সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে খাদ্যবাহী রিকশা চলাচলে বাধা দেয়া ট্রাফিক পুলিশ কর্মকর্তা ক্লোজড

লক্ষ্মীপুরে খাদ্যবাহী রিকশা চলাচলে বাধা দেয়া ট্রাফিক পুলিশ কর্মকর্তা ক্লোজড

লক্ষ্মীপুরে খাদ্যবাহী রিকশা চলাচলে বাধা দেয়া ট্রাফিক পুলিশ কর্মকর্তা ক্লোজড

লক্ষ্মীপুরে খাদ্যবাহী রিকশা থামিয়ে চালককে মারধর এবং সময় টিভির লক্ষ্মীপুর প্রতিনিধি মাহবুবুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে অসদাচরণ করায় ট্রাফিক পুলিশের কর্মকর্তা (এটিএসআই) নিহার রঞ্জনকে ক্লোজড করা হয়েছে। ঘটনাটি জানতে পেরে শনিবার (২৮ মার্চ) বিকেলে পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান ওই ট্রাফিক কর্মকর্তাকে পুলিশ লাইনে ক্লোজড করেন।

সংবাদিকের সঙ্গে অসদাচরণের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়ায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল ও অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি কাজল কায়েস পুলিশ সুপারের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।

শনিবার দুপুরে খাদ্যপণ্য নিয়ে একটি রিকশা লক্ষ্মীপুর বাজার থেকে শহরের শাখারিপাড়ার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে মোটরসাইকেলযোগে ট্রাফিক পুলিশ নিহার রঞ্জন রিকশাটির গতিরোধ করে। একপর্যায়ে ওই কর্মকর্তা চালকের শার্টের কলার ধরে মারধর শুরু করে।

পরে সাংবাদিক মাহবুবুল ইসলাম ওই চালককে ছেড়ে দিতে ট্রাফিককে অনুরোধ করেন। কিন্তু ট্রাফিক পুলিশ ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে গালমন্দ করে। কথা কাটাকাটির একপর্যায়ে তিনি সাংবাদিককে মারধর করতে তেড়ে আসেন। এসময় ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা তাকে ঘটনাস্থল থেকে নিয়ে যান। ঘটনাটি জানতে পেরে এটিএসআই নিহার রঞ্জনকে ক্লোজড করেন জেলা পুলিশ সুপার।

এ ব্যাপারে লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান বলেন, কোনো পণ্যবাহী যানবাহনকে অহেতুক হয়রানি করা যাবে না। সাংবাদিকের সঙ্গে অসদাচরণকারী ট্রাফিক পুলিশকে ক্লোজড করা হয়েছে।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com