সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে দোকানের সামনে সামাজিক দূরত্ব চিহ্ন এঁকে দিচ্ছেন সেনাবাহিনী

লক্ষ্মীপুরে দোকানের সামনে সামাজিক দূরত্ব চিহ্ন এঁকে দিচ্ছেন সেনাবাহিনী

লক্ষ্মীপুরে দোকানের সামনে সামাজিক দূরত্ব চিহ্ন এঁকে দিচ্ছেন সেনাবাহিনী

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে লক্ষ্মীপুরের বিভিন্ন হাট বাজারের দোকানের সামনে সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্ধারিত দূরত্ব চিহ্ন এঁকে দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা।

শনিবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের উদ্যোগে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ, চর লরেন্স, হাজিরহাট, করইতলা, ফজুমিয়ার হাট, করুনানগরসহ বিভিন্ন হাটবাজারের ওষুধ ও মুদির দোকানের সামনে অন্তত তিন ফুট দূরে দূরে এ চিহ্ন এঁকে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেন, উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর এবং সেনাবাহিনীর ক্যাপ্টেন রাহাত খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেন বলেন, চিহ্ন মেনে কেনাকাটা করতে স্থানীয়দের আমরা উদ্বুদ্ধ করছি। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সচেতন করছি। আশা করি এর মাধ্যমে লোকজন সচেতন হবেন।

আরো পড়ুন: লক্ষ্মীপুরে জনস্বার্থে আর জনসেবায় সেনাবাহিনী 

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com