সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর ও নোয়াখালীর তিন উপজেলার ডাক্তারদের পিপিই দিলো "স্বপ্ন নিয়ে"

লক্ষ্মীপুর ও নোয়াখালীর তিন উপজেলার ডাক্তারদের পিপিই দিলো “স্বপ্ন নিয়ে”

লক্ষ্মীপুর ও নোয়াখালীর তিন উপজেলার ডাক্তারদের পিপিই দিলো “স্বপ্ন নিয়ে”

করোনা ভাইরাস সময়কালে রোগীর সেবার জন্য লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর ও নোয়াখালীর সুবর্ণচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ৪০ জন ডাক্তারের জন্য পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিল সামাজিক সংগঠন স্বপ্ন নিয়ে। যেগুলো ডাক্তাররা বার বার ব্যবহার করতে পারবেন।

ডাক্তারের কাছে এই পিপিইগুলো হস্তান্তর করেন স্বপ্ন নিয়ে’র ব্লাড টিমের সমন্বয়ক নোমান সিদ্দিকসহ অন্যান্যরা।

স্বপ্ন নিয়ে’র প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন , করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে এবং সচেতনতার জন্য আমরা “স্বপ্ন নিয়ে” হতে বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছি । PPE (পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট ) দেওয়া ছাড়াও রামগতি -কমলনগরের জনসাধরনের জন্য ৪টি হ্যান্ড ওয়াশ স্পট স্থাপন , মাস্ক , হ্যান্ড গ্লাভস, হ্যান্ড ওয়াশ সামগ্রী , লিফলেট বিতরণ , স্প্রে এর মাধ্যমে জীবানুনাশক ছিটানো , দোকানের সামনে দূরত্ব চিহ্ন, বাড়ি বাড়ি গিয়ে কাউন্সিলিং ও সাবান বিতরণ , বিভিন্ন স্থানে ব্যানার স্থাপনসহ এই সব কাজ করে যাচ্ছি। আমারা সকলের সহযোগিতা চাচ্ছি ।

যারা করোনা ভাইরাস প্রতিরোধের মিশনে অনুদান দিতে চাচ্ছেন, তাঁদেরকে নিচের নাম্বার গুলোতে অনুদান পাঠনোর অনুরোধ রইল ।

বিকাশ(Personal)- 019 2623 5538
বিকাশ (Personal)- 016 8693 7962
রকেট(Personal)- 01784399868

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com