সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে মাস্ক, সাবান ও লিফলেট দিয়ে করোনা প্রতিরোধে সচেতন করলো ঢাবি শিক্ষার্থীরা

রামগতিতে মাস্ক, সাবান ও লিফলেট দিয়ে করোনা প্রতিরোধে সচেতন করলো ঢাবি শিক্ষার্থীরা

রামগতিতে মাস্ক, সাবান ও লিফলেট দিয়ে করোনা প্রতিরোধে সচেতন করলো ঢাবি শিক্ষার্থীরা

লক্ষ্মীপুরের রামগতিতে করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাস্ক, সাবান এবং লিফলেট বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ রামগতির শিক্ষার্থীদের সংগঠন

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব রামগতি(ডুসার)। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেনের সহযোগিতায় উপজেলাব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে এ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩১মার্চ), উপজেলার জমিদার হাট বাজার ,চর সেকান্তর, আলেকজান্ডার বাজার, রামদয়াল, বিবির হাট, সৈয়দ মৌলভী বাজার, রামগতি এবং টুমচরে এই সচেতনতা কার্যক্রম চালায় ডুসার সদস্যরা।

এতে লিফলেট ৬০০জনকে সাবান ও ২০০জনের মাঝে মাস্ক বিতরণ করে মানুষকে ঘরে থাকার আহ্বান জানানো হয়।

উদ্যোগক্তারা জানান, বাংলাদেশ করোনা ভাইরাসের তৃতীয় ধাপ অতিক্রম করছে। ঠিক এই সময়টাতেই বিশ্বের বিভিন্ন দেশে আক্রান্তের হার সবচেয়ে বেশি। তাই এই সময়টাতে মানুষ যাতে যথাসম্ভব ঘরে থাকে এবং প্রয়োজনে বাহিরে গেলে সতর্ক থাকে, সে ব্যাপারে সতর্ক করা হয়।”

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com