সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে সবুজ বাংলাদেশের খাদ্য সামগ্রী পেল নদীভাঙা, দিনমজুর মানুষ

কমলনগরে সবুজ বাংলাদেশের খাদ্য সামগ্রী পেল নদীভাঙা, দিনমজুর মানুষ

কমলনগরে সবুজ বাংলাদেশের খাদ্য সামগ্রী পেল নদীভাঙা, দিনমজুর মানুষ

জাতীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার(২এপ্রিল) গৃহবন্দী নদীভাঙা, গরিব অসহায় ও দিনমজুরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার হাজিরহাট ইউনিয়ন ও চর মার্টিন ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘরে ঘরে গিয়ে খাবার সামগ্রী বিতরণ করে সংগঠনটি। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্য সামগ্রী চলমান বিতরণের কাজ করে যাচ্ছে সংগঠনটি।

সবুজ বাংলাদেশ কমলনগর শাখার সভাপতি ফখরুল ইসলাম মাহমুদ, সহ-সভাপতি রিয়াজ, যুগ্ন-সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, আরমান হোসেন চৌধুরী, আলিম আল রাজু, সাংগঠনিক সম্পাদক রিফাত হোসেন, নির্বাহী সদস্য সাইদুজ্জামান, সদর উপজেলা তথ্য প্রযুক্তি সম্পাদক নুরুল আলম ফাহাদ এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। গরিবদের ঘরে ঘরে গিয়ে চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেল, লবণ, সাবান, টিসু সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করে সংগঠনের সদস্যরা।

সম্প্রতি দেশব্যাপি করোনা আতঙ্গে সারাদেশের মধ্যে মানুষ গৃহবন্দী। সারা দেশে দিন মজুর, রিক্সাচালক, দরিদ্র অনেকেই দিনে আনে, দিনে খায় তাদের পাশে দাঁড়িছেন সবুজ বাংলাদেশ এর বিভিন্ন ইউনিট। এটি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত। ধাপে ধাপে এই কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে নিশ্চিত করেছেন কমলনগর উপজেলার সভাপতি ফখরুল ইসলাম মাহমুদ।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com