সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে জ্বরে মৃত সেই শিশু করোনায় আক্রান্ত ছিল না

কমলনগরে জ্বরে মৃত সেই শিশু করোনায় আক্রান্ত ছিল না

কমলনগরে জ্বরে মৃত সেই শিশু করোনায় আক্রান্ত ছিল না

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নে গত ৪ এপ্রিল  তারিখে জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশু ইমন করোনায় আক্রান্ত ছিলেন না। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।

কমলনগর উপজেলার  চর মার্টিন ইউনিয়নের এক বাড়িতে ওই শিশু মারা যাওয়ার পর তাদের বাড়ির নয় পরিবারকে লকডাউন করে রাখে প্রশাসন।

স্থানীয়ভাবে জানা গেছে, চর মার্টিন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৪ বছর বয়সী শিশুটি মারা যাওয়ার আগে ৩-৪ দিন থেকে জ্বরে আক্রান্ত ছিল।

প্রথমে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতিতে হাসপাতালে নেওয়ার পথে শনিবার ভোরে তার মৃত্যু হয়। শিশুটির বাবা প্রবাসী হলেও গত ২/৩ মাসের মধ্যে তাদের বাড়িতে কোন প্রবাসী আসেনি।

 

বিস্তারিত আরো জানতে ক্লিক করুন: লক্ষ্মীপুরে একই উপজেলার দুই শিশু মারা যাওয়ায় ৯ পরিবার লকডাউন

                                                            লক্ষ্মীপুরে জ্বর, সর্দি আক্রান্ত বৃদ্ধের মৃত্যু, ৯ পরিবার লকডাউন

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com