সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক-নার্সসহ ২০জন হোম কোয়ারেন্টিনে

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক-নার্সসহ ২০জন হোম কোয়ারেন্টিনে

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক-নার্সসহ ২০জন হোম কোয়ারেন্টিনে

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রোববার রাতে হাসপাতালের দ্বিতীয় তলায় পুরুষ ওয়ার্ডে ওই রোগীর করোনাভাইরাস শনাক্ত হওয়ায় হাসপাতালের ওই ওয়ার্ডটি সংরক্ষিত করা হয়েছে। এদিকে চিকিৎসাধীন এই রোগীর সংস্পর্শে আসা তিন চিকিৎসক, নার্স ও স্টাফসহ ২০ জনকে সোমবার সকালে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

সিভিল সার্জন ডাঃ আব্দুল গাফ্ফার জানান, দ্বিতীয় তলায় থাকা অন্য রোগীদের মধ্যে কাউকে হোম কোয়ারেন্টিনে, কাউকে অন্যান্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। এ ওয়ার্ডটি জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করে আবার খোলা হবে।

লক্ষ্মীপুর জেলায় সোমবার ভোর পর্যন্ত ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ জেলায় প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয় ১২ এপ্রিল। এনিয়ে গত ৮ দিনে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে রামগঞ্জে ১৫, কমলনগরে ০৩, রামগতিতে ০১ ও সদর উপজেলায় ০৭ জন।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com