সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
অসহায় ও কর্মহীন মানুষের পাশে 'রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকা'

অসহায় ও কর্মহীন মানুষের পাশে ‘রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকা’

অসহায় ও কর্মহীন মানুষের পাশে ‘রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকা’

করোনা দুর্যোগে লক্ষ্মীপুরের রামগতির অসহায় ও কর্মহীন হয়ে পড়া ১০০ পরিবারের মাঝে প্রাথমিকভাবে উপহার সামগ্রী বিতরণ করেছে রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকা (আরএসসিডি)। বুধবার(২২এপ্রিল), উপজেলার বিভিন্ন স্থানে এ উপহার সামগ্রী মানুষের মাঝে পৌঁছে দেয় সংগঠনটির সদস্যরা।

উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, ছোলা, খেজুর, মুড়ি এবং সাবান। আরএসসিডি’র নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকদের নিয়ে সুশৃঙ্খল ভাবে উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রাথমিকভাবে বিতরণের পর তারা জানিয়েছে, তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

করোনা ভাইরাস সংকট প্রারম্ভের প্রথম দিক থেকেই কাজ করে আসছে রামগতির জনমানুষের আস্থার প্রতীক বৃহত্তর এই সংগঠনটি। ইতিপূর্বে সংগঠনের স্বেচ্ছাসেবকগণ রামগতি পৌরসভা ও সকল ইউনিয়ন এর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, মসজিদ, রাস্তাঘাটে জীবানুনাশক ওষুধ ছিটিয়েছে এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচী পালন করে আসছে। আরএসসিডি বিগত সব দিনে রামগতির সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের নিয়ে কাজ করে আসছে এবং আগামীদিনেও শিক্ষার্থীদের পাশাপাশি সর্বস্তরের সাধারণ মানুষের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেছে।

সংগঠনটির তরফ থেকে জানানো হয়েছে, আরএসসিডি রামগতির সকল সাধারণ মানুষের জন্য জনসচেতনতামূলক ও সহযোগিতামূলক সকল কার্যক্রম অব্যাহত রাখতে বদ্ধ পরিকর এবং তাদের উদ্যোগে তারা মানবিক দায়িত্বসম্পন্ন স্বাবলম্বী মানুষকে এগিয়ে আসার আহবান জানান তারা।

সুস্থ জীবন আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com