সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে জ্বর কাশি পা ফুলে প্রবাসীর মৃত্যু, বাড়ি লকডাউন

রায়পুরে জ্বর কাশি পা ফুলে প্রবাসীর মৃত্যু, বাড়ি লকডাউন

রায়পুরে জ্বর কাশি পা ফুলে প্রবাসীর মৃত্যু, বাড়ি লকডাউন

এম আর সুমন : লক্ষ্মীপুরের রায়পুরে জ্বর, কাশি হয় ও পা ফুলে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই বাড়ির ৪ পরিবার লকডাউন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বামনী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খায়েরহাট এলাকার খালাজি বাড়িতে তার মৃত্যু হয়।

দুপুর ১২ টায় ওই মৃত ব্যাক্তিকে একটি সংস্থার উদ্যোগে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. বাহারুল আলম বলেন, গত ২৪ এপিল ঢাকা থেকে বাড়ীতে এসে তিনি জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন ও পা ফুলে যায়। এ সংবাদ পেয়ে ২৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপিল) ভোরে তিনি মারা যান।

পরীক্ষার জন্য তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এলাকাবাসী জানান, মৃত রফিক উল্যা (৬৬) ওমান প্রবাসী ছিলেন। গত কয়েকদিন ধরে বাড়ীতে দ্বিতল ভবন নির্মানের সময় গোসল বেশি করার কারনে জ্বর, কাশি হয় ও পা ফুলে যায়। রায়পুরে ডাক্তারদের পরীক্ষা দেরিতে হওয়ায় ২৪ এপ্রিল বাড়ী থেকে ঢাকা যায় । ২৫ এপ্রিল ঢাকা থেকে এসেই হোমকোয়ারেন্টাইনে ছিলেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তোতা মিয়া লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com