সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা মোট ৬

লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা মোট ৬

লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা মোট ৬

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় এক চিকিৎসক ও চার স্বাস্থ্যকর্মীর পর এবার কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক বিশেষজ্ঞ চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কমলনগর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তাহের  এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি আরো বলেন, ‘ওই চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তিনি লক্ষ্মীপুরে সদরে তার বাসভবনে হোম কোয়ারেন্টিনে আছেন।

তার করোনা সনাক্ত হওয়ার পর হাসপাতালের অপর ১২ চিকিৎসকের নমুনা সংগ্রহ করে মঙ্গলবার দুপুরে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, কোন উপসর্গ না থাকলেও চার দিন আগে ওই শিশু বিশেষজ্ঞ স্বেচ্ছায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান।

সোমবার (২৭ এপ্রিল) রাতে পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ আসে। এর আগে (১৬ এপ্রিল) রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তাসহ চার স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন।

লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আবদুল গাফফার বলেন, ‘আক্রান্ত চিকিৎসক একজন শিশু বিশেষজ্ঞ। তার  শরীরে করোনার উপসর্গ না থাকায় তাকে নিজ বাসভবনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

জেলায় এনিয়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪। এদের মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলায় ১০ জন, রামগঞ্জে ১৬ জন, রামগতি-৪ জন ও কমলনগর উপজেলায় ৪ জন রয়েছেন।

তবে  রায়পুর উপজেলায় এখনও কোন করোনা রোগী শনাক্ত হয়নি।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com