সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে করোনা আক্রান্ত রোগীর বাড়িতে পৃথক টয়লেট স্থাপন করে দিলেন ইউপি চেয়ারম্যান

রামগতিতে করোনা আক্রান্ত রোগীর বাড়িতে পৃথক টয়লেট স্থাপন করে দিলেন ইউপি চেয়ারম্যান

রামগতিতে করোনা আক্রান্ত রোগীর বাড়িতে পৃথক টয়লেট স্থাপন করে দিলেন ইউপি চেয়ারম্যান

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জনের অনুরোধে রামগতিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর বাড়িতে পৃথক টয়লেট স্থাপন করে দিলেন চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামনাশিস মজুমদার জানান, গত ২৫ এপ্রিল রাতে উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর এলাকায় জসিম নামে এক যুবক করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ গত ২৬ এপ্রিল সকালে ওই যুবকের নমুনা সংগ্রহ করে, পাশাপাশি তার সংস্পর্শে আসা পরিবারের ১১ সদস্যের নমুনাও সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। গত শনিবার রাতে নমুনা পরীক্ষার ফলাফল আসে। এতে মৃত যুবক এবং তার বাবা ও ভাই-বোনসহ নয়জনের করোনা নেগেটিভ আসলেও তার মায়ের পজিটিভ আসে। করোনা আক্রান্ত রোগীসহ পরিবারের সকলে একই টয়লেট ব্যবহারের ফলেও এ ভাইরাস সংক্রমিত হতে পারে বলে মনে করেন স্বাস্থ্য বিভাগ।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন আব্দুল গাফ্ফার বলেন, করোনা আক্রান্ত ওই পরিবারের অন্য সদস্যরা যাতে সংক্রমিত না হয়, যেজন্য আমি পৃথক টয়লেট স্থাপন করে দেওয়ার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অনুরোধ করেছি। পরবর্তীতে, স্থানীয় ইউপি চেয়ারম্যান ওই বাড়িতে একটি পৃথক টয়লেট স্থাপন করে দেন। এভাবে প্রতিটি করোনা রোগীর বাড়িতে স্থানীয় উদ্যেগে পৃথক টয়লেট স্থাপন করার মাধ্যমে আক্রান্ত পরিবারগুলো রোগীর সংস্পর্শে আসা এড়াতে পারবে বলে মনে করি।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com